স্পেনের রাজা হুয়ান কার্লোসের কনিষ্ঠা কন্যা স্পেনের রাজকুমারী ক্রিস্টিনাকে দুর্নীতির অভিযোগে মার্লোকা দ্বীপের একটি আদালতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
স্পেনের ইতিহাসে এই প্রথম রাজপরিবারের কোনো সদস্যকে আদালতে হাজির হতে হয়েছে।
কড়া নিরাপত্তার মধ্যে প্রিন্সেস ক্রিস্টিনাকে আদালতের পেছনের দরজা দিয়ে আদালতের ভেতরে ঢোকানো হয়।
আদালত ভবনের সামনের ফটকের বাইরে এ সময় বিক্ষোভকারীদের স্লোগান দিতে শোনা যায়।
প্রিন্সেস ক্রিস্টিনার স্বামীর আর্থিক অনিয়মে তার জড়িত থাকার বিষয়টি নিয়ে তদন্তের অংশ হিসাবে তাকে আদালতে হাজির হতে হয়।
তার স্বামী ইনাকি উরদানগারিনের বিরুদ্ধে লক্ষ লক্ষ ইউরোর সরকারি তহবিল তছরূপের অভিযোগ আনা হয়েছে।
রাজা হুয়ান কার্লোসের কনিষ্ঠা কন্যাকে জালিয়াতি ও অর্থপাচারের জন্য সন্দেহের তালিকায় রাখা হয়েছে।
অভিযোগ করা হয়েছে নুস নামে অলাভজনক একটি সংস্থা যার প্রেসিডেন্ট প্রিন্সেস ক্রিস্টিনার স্বামী, সেই সংস্থা সরকারের ঠিকাদার হিসাবে বেশ কয়েকটি খেলাধূলার অনুষ্ঠান আয়োজন করে এবং প্রত্যেকটি অনুষ্ঠানের জন্য সংস্থাটি বিপুল পরিমাণ অর্থ নেয়।
অভিযোগে বলা হয়েছে ক্রিস্টিনার স্বামী সাড়ে ৫ মিলিয়ন ইউরোর বেশি অর্থাৎ প্রায় সাড়ে সাত মিলিয়ন ডলার তছরূপ করেছেন।
প্রিন্সেস ক্রিস্টিনা ব্যক্তিগত ব্যয় দেখিয়ে এই অর্থের একটা অংশ খরচ করেছেন বলেও অভিযোগ।
বিবিসির সংবাদদাতা বলছেন তিনবছর ধরে চলা এই মামলার সব খুঁটিনাটি বিশ্বের সংবাদমাধ্যমগুলো গুরুত্বের সঙ্গে দেখছে এবং এই কেলেঙ্কারি স্পেনের রাজপরিবারের ভাবমূর্তিতে ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলেছে। সূত্র: বিবিসি
[b]ঢাকা, ৯ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডিডটকম)//ইএইচ[/b]
দুর্নীতির অভিযোগে আদালতে স্পেনের রাজকুমারী
স্পেনের রাজা হুয়ান কার্লোসের কনিষ্ঠা কন্যা স্পেনের রাজকুমারী ক্রিস্টিনাকে দুর্নীতির অভিযোগে মার্লোকা দ্বীপের একটি আদালতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। স্পেনের ইতিহাসে এই প্রথম রাজপরিবারের কোনো সদস্যকে আদালতে হাজির হতে হয়েছে।
দেশের অগ্রগতি ও উন্নতির প্রধান অন্তরায় দুর্নীতি
নেত্রকোণায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন ও জেলা আমির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) নেত্রকোণা পাবলিক হল ও জেলা প্রেসক্লাবের সম্মেলনকক্ষে পুরুষ ও মহিলা রুকনদের প্রত্যক্ষ ভোটে এ নির্বাচনী কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সার ডিলার নিয়োগে দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি জামায়াতের
সারা দেশে তীব্র সারের সংকট এবং সার ডিলার নিয়োগে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতি তদন্তের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দুর্নীতি মামলায় আবেদ আলীর ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তিনি সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে আলোচিত সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলীর ছেলে।
`অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না’
অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে নোট বাণিজ্য, দুর্নীতি ও অনৈতিক সিন্ডিকেটের কোনো জায়গা থাকবে না বলে হুঁশিয়ার করেছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মো. রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেছেন, ‘যতদিন আমি এই কার্যালয়ে আছি, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কোনো ধরনের দুর্নীতির জায়গা থাকবে না।’ আইন কর্মকর্তাদের পেশাগত নৈতিকতা, স্বাধীনতা ও দায়িত্বশীলতা জোরদারে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করে তিনি এসব কথা বলেন।
















