সিরিয়ায় বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকা আলেপ্পোয় বিষাক্ত ক্লোরিন গ্যাস হামলার বিষয়ে তদন্ত করছে c। বিদ্রোহীরা দাবি করছে, সরকারি বাহিনী এই হামলা করেছে যাতে ৬ জন নিহত ও বহুসংখ্যক আহত হয়েছে।

জাতিসংঘের সিরিয়ায় বিষয়ক বিশেষ দূত বলেছেন, যদি এটি সত্য হয় তাহলে সেটি হবে যুদ্ধাপরাধের তুল্য। বিবিসির সংগ্রহ করা ফুটেজে দেখা গেছে চিকিৎসা নিতে আসা বহু পুরুষ, নারী, শিশুর নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। তাদের অক্সিজেন মাস্ক পরানো হয়েছে।

ধারণা করা হচ্ছে ব্যারেল বোমার মাধ্যমে বিমান থেকে ক্লোরিন গ্যাস বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় ফেলা হয়। জাতিসংঘের সিরীয় বিষয়ক দূত স্তাফান দে মিস্তুরা বলেন, অনেক প্রমাণ পাওয়া গেছে যাতে মনে হচ্ছে এই বিষয়টি আসলেই ঘটেছে। যদি এটা সংঘটিত হয়ে থাকে তাহলে এটি যুদ্ধাপরাধের সমতুল্য এবং সবার এই বিষয়ে পদক্ষেপ নিতে হবে। বিবিসি।

জেড