ভারতীয়দের থেকে সাবধান থাকুন, লন্ডনের যাত্রীদের এমন সতর্কবার্তা দিল এয়ার চায়না। শুধুমাত্র ভারত নয়, রয়েছে পাকিস্তানও। এয়ার চায়নার ফ্লাইট ম্যাগাজিনে লেখা রয়েছে, ‘সাধারণভাবে লন্ডন নিরাপদ জায়গা। কিন্তু যেসব জায়গায় ভারতীয়, পাকিস্তানি ও কালো মানুষদের বসবাস, সেসব জায়গায় যাওয়ার আগে সাবধান।’

এই ম্যাগাজিনের ছবি তুলে ট্যুইটারে পোস্ট করেন এক চীনা সাংবাদিক হাজে ফ্যান। যে লন্ডনের মেয়র #LondonisOpen নামে বর্ণবিদ্বেষের বিরুদ্ধে প্রচার শুরু করেছেন, সেই লন্ডনে এমন ধরনের প্রচার খুবই বিস্ময়কর।

সম্প্রতি লন্ডনের মেয়র পদে এসেছে পাকিস্তানি পরিবারের সন্তান সাদিক খান। সাধারণভাবে তিনি, ভারতীয় ও পাকিস্তানি রেস্তোরাঁতে খেতে পছন্দ করেন, তাঁর ব্লগের লেখা থেকে একথা স্পষ্ট।

এর আগে এই ধরনের বর্ণবিদ্বেষী বার্তায় বিতর্কের মুখে পড়েছে চীন। গত মে মাসে এক চিনা বিজ্ঞাপন নিয়েও বিতর্ক তৈরি হয়। যেখানে একজন মহিলা এক কালো মানুষকে ওয়াকিং মেশিনে ঢুকিয়ে দিচ্ছে ও ওই ব্যক্তি ফর্সা হয়ে বেরিয়ে আসছে।

জেড