সিরিয়ার প্রেসিডেন্ট পদে বাশার আল আসাদ বিপুল ভোটে পুনর্নির্বাচিত হয়েছেন। গতকাল বুধবার সরকারিভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। টাইমস অব ইন্ডিয়ার খবরে জানানো হয়, সিরিয়ার পার্লামেন্টের স্পিকার জিহাদ লাহান বলেন, আসাদ ১০ কোটি ৩১ লাখ নয় হাজার ৭২৩ ভোট পেয়েছেন। সেই অনুযায়ী তিনি ৮৮ দশমিক ৭ শতাংশ ভোট পেয়েছেন। স্পিকার লাহান বলেন, আসাদকে যাঁরা চ্যালেঞ্জ ছুড়েছিলেন, সেই দুই প্রার্থী হাসান আল নূরি ও  মাহের হাজার মাত্র  ৪ দশমিক ৩  ও ৩ দশমিক ২ শতাংশ ভোট পেয়েছেন। নির্বাচনের ফল প্রকাশিত হওয়ার পর দামেস্কর লোকজন আনন্দে মেতে ওঠে। রাস্তায় নেমে ফাঁকা গুলি ছুড়ে তারা আনন্দ প্রকাশ করে। [b]ঢাকা, ০৫ জুন(টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]