গোলযোগপূর্ণ পূর্বাঞ্চলীয় দোনেস্ক শহরের কাছে রুশপন্থি গেরিলাদের হামলায় ইউক্রেনের আরও একটি জঙ্গিবিমান ভূপাতিত হয়েছে।
জঙ্গিবিমানটি নিচু দিয়ে উড়ে যাওয়ার সময় গেরিলারা তাতে হামলা চালায় এবং আকাশেই তা বিস্ফোরিত হয়ে একটি ক্ষেতের ভেতরে পড়ে। দোনেস্ক শহর থেকে ৪০ কিলোমিটার পূর্বে বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে।
ফরাসি বার্তা সংস্থা এএফপি’র এক সাংবাদিক বলেন, বিমানটি মাটিতে পড়ার আগে তিনি পাইলটকে বিমান থেকে বেরিয়ে যেতে দেখেছেন।
গত ১৭ জুলাই মালয়েশিয়ার যাত্রীবাহী বিমান এমএইচ১৭ যেখানে বিধ্বস্ত হয়েছিল তার ৪০ কিলোমিটার পশ্চিমে পড়েছে জঙ্গিবিমানটি। এ বিমান বিধ্বস্ত হওয়ার আগে মঙ্গলবার দোনেস্ক অঞ্চলে ইউক্রেনের সেনারা বিমান হামলা চালায়। দোনেস্ক অঞ্চলে ইউক্রেনের হামলায় পরিস্থিতি দিন দিন ভয়াবহ মানবিক বিপর্যয়ের এগিয়ে যাচ্ছে।
ঢাকা, ৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





