রাশিয়ার কুরিল হ্রদে পর্যটক বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে ১৬ জন আরোহী ছিলেন।

স্থানীয় মিডিয়াকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

হেলিকপ্টারের ৯ জন জীবিত আছেন বলে জানানো হয়েছে। আরোহীদের মধ্যে ১৩ জন পর্যটক এবং ৩ জন ক্রু।

স্থানীয় সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, পূর্বাঞ্চলীয় কামচাটকা এলাকায় কুরিল হ্রদে এটি বিধ্বস্ত হয়। জরুরি বিভাগ এবং ডুবুরিদের তাৎক্ষণিকভাবে সেখানে পাঠানো হয়েছে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে।

মস্কো এবং সেইন্ট পিটার্সবুর্গ থেকে পর্যটকদের নিয়ে আকাশে উড়েছিল এমআই-৮ হেলিকপ্টার।

বলা হচ্ছে, বিধ্বস্ত হওয়ার পর এটি হ্রদের ৩৩০ ফুট পানির নিচে চলে গেছে।

উল্লেখ্য, রাজধানী মস্কো থেকে কমপক্ষে ৬০০০ কিলোমিটার পূর্বে অবস্থান কামচাটকার।

এইচএন