পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে, তারা শনিবার সন্ধ্যায় একটি ভারতীয় ড্রোন ক্যামেরা গুলি করে ভূপাতিত করেছে।
দুই দেশের মধ্যে থাকা নিয়ন্ত্রণরেখায় পাকিস্তানের অভ্যন্তরে সেটি প্রবেশ করেছিল বলে তারা দাবি করেছে।
পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া শাখা আইএসপিআর এক বিবৃতিতে জানিয়, রাখচক্রি সেক্টরের আগাহি পোস্টের কাছে সৈন্যরা ড্রোনটি গুলি করে নামায়।
পাকিস্তান সেনাবাহিনী গত বছর বলেছিল, তারা তাদের ভূখণ্ডে প্রবেশ করা একটি ভারতীয় গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে।(সূত্র-এক্সপ্রেস ট্রিবিউন)
এমবি





