চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় তিয়ানজিন শহরে একটি গুদামঘরে বিস্ফোরণে অন্তত ১৭ জন নিহত এবং ৪০০ জন আহত হয়েছেন। এ বিস্ফোরণের ফলে শহরের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

চীনের রাষ্ট্রীয় খবরে বলা হয়, স্থানীয় সময় বুধবার মধ্যরাতে বিপজ্জনক পদার্থের একটি গুদামঘরে বিস্ফোরণ ঘটে।

সিসিটিভি'র খবরে বলা হয়, এই ঘটনায় ১৭ জন নিহত হয়েছেন এবং আহতদের মধ্যে ৩২ জনের অবস্থা খুবই সঙ্কটপূ্র্ণ।

এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি, কি কারণে এমন বিস্ফোরণের ঘটনা ঘটল। বাতাসেও বিষাক্ত গ্যাসের সন্ধান পাওয়া যায়নি।

জেডআই