তিনি বলেছেন, তাইজের হান পাহাড়ে সরকারি ও হুথি বাহিনীর সম্মুখ লড়াইয়ের সময় হুথি কমান্ডার প্রাণ হারান।

মাইক্রো ব্লগিং সাইট এক্সে করা পোস্টে তিনি লিখেছেন, নিহত ওই কমান্ডারের নাম আব্দুলরহমান মোহাম্মদ সুফিয়ান ওয়াজিহ আল-দ্বীন। তিনি আবু আল-কারার নামেও পরিচিত ছিলেন।

আর তিনি হুথি বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদার কর্মকর্তা ছিলেন। তার দায়িত্বে ছিল ইব প্রদেশের ধি আল-সুফাল অঞ্চল।

হুথিদের এ কমান্ডার কখন নিহত হয়েছেন অথবা তার মৃত্যু কীভাবে হলো তার বিস্তারিত তথ্য জানাননি ফায়াদ আল নোমান।

হুথিরা তাদের কমান্ডার নিহত হওয়া নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।

তাইজ শহরের নিয়ন্ত্রণ নিয়ে গত কয়েকদিন ধরে হুথি বিদ্রোহী ও ইয়েমেনি সরকারি বাহিনীর মধ্যে তীব্র লড়াই হচ্ছে। সংবাদমাধ্যম আলজাজিরা দুদিন আগে জানায়, হুথিরা গুরুত্বপূর্ণ এ শহরটি দখল করার দ্বারপ্রান্তে আছে।

২০১৪ সাল থেকে ইয়েমেনে গৃহযুদ্ধ চলছে। এরমধ্যে ২০১৫ সালে হুথিদের হটিয়ে দিতে বিমান হামলা শুরু করে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। এরপর ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় তাদের মধ্যে যুদ্ধবিরতি হয়। তবে সম্প্রতি এটি ভেস্তে গেছে।

সূত্র: আনাদোলু

এস