ইরাকের কুর্দি অঞ্চলের সরকার সেখান সাধারণ মানুষদেরকে হামলার হাত থেকে রক্ষা করতে কুর্দিশ ওয়ার্কারস পার্টির (পিকেকে) সদস্যদেরকে সরে যেতে আহবান করেছে। পিকেকে লক্ষ্য করে তুরস্কের বিমান হামলার মধ্যে এই আহবান জানাল তারা।
শনিবার এক বিবৃতিতে কুর্দিশ প্রেসিডেন্ট মাসুদ বারজানি বলেন, কুর্দিস্তানের সাধারণ মানুষদেরকে যুদ্ধ ও সংঘর্ষের ভুক্তভোগী না বানাতে পিকেকের উচিত এই অঞ্চম থেকে তাদের যোদ্ধাদেরকে সরিয়ে নেয়া।
বিবৃতিতে একই সঙ্গে তুরস্কের বিমান হামলার নিন্দা জানানো হয়।
জেডআই





