তুরস্কের বৃহত্তম নগরী ইস্তাম্বুলে সোমবার মার্কিন কনস্যুলেট ভবন হামলা চালানো হয়েছে। কুর্দি জঙ্গিদের বিরুদ্ধে সরকারের বিমান হামলার প্রেক্ষাপটে উত্তেজনা বেড়ে চলেছে।
তুরস্কের টেলিভিশনের খবরে বলা হয়, সোমবার ভোরে সশস্ত্র দুই ব্যক্তি ইস্তাম্বুলের উপকণ্ঠে বসফোরাসে ইস্তিনিয়ে এলাকায় অবস্থিত কঠোর নিরাপত্তাধীন মার্কিন কনস্যুলেট ভবনে হামলা চালায়।
তুরস্কের সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, পরে সেখানে ওই দুই জঙ্গিকে গ্রেফতারে অভিযান চালানো হয় এবং আহত অবস্থায় একজনকে গ্রেফতার করা হয়। সেখানে হামলাকারিদের মধ্যে একজন নারী ছিল।
এ দুই হামলা এমন এক সময় চালানো হলো যখন নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) বিরুদ্ধে তুরস্ক ও ইরাকের উত্তরাঞ্চলে সরকারের জোরদার অভিযানে দেশটির রাজপথে উত্তেজনা বিরাজ করছে।
জেডআই





