রোববার ইরাকের রাজধানী বাগদাদের পূর্বাঞ্চলের একটি সবজি বাজারে আত্মঘাতী গাড়িবোমা হামলা চালিয়েছে আইএস। এই গাড়িবোমা বিস্ফোরণে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে অর্ধশতাধিক। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে।
আত্মঘাতী গাড়িচালক শিয়া-অধ্যুষিত জামিলা জেলার ওই বাজারের ফটক দিয়ে গাড়ি ঢুকিয়ে দেন। তাঁকে লক্ষ্য করে পুলিশ গুলি চালালে তিনি বিস্ফোরণ ঘটান। বার্তা সংস্থা রয়টার্স পুলিশের বরাত দিয়ে এ খবর জানায়।
বিবৃতিতে আইএস বলেছে, হামলাকারী হামলার জন্য অধিকসংখ্যক শিয়ার সমাবেশ ঘটে এমন স্থানকে নিশানা বানিয়েছেন।
নাজিব





