ব্রিকসের ব্যাংকটিকে বিশ্বব্যাংক ও আইএমএফের মতো পশ্চিমা বহুজাতিক উন্নয়ন সংস্থার প্রতিযোগী হিসেবে বিবেচনা করা হচ্ছে। ব্রিকসভুক্ত পাঁচটি দেশের নেতারা একটি ব্যাংক প্রতিষ্ঠার চুক্তিতে স্বাক্ষর করেছেন।

‘নিউ ডেভেলপমেন্ট ব্যাংক’-এর সদর দপ্তর হবে চীনের সাংহাইয়ে। ব্যাংকটির প্রথম প্রেসিডেন্ট হবে ভারত।

বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, ব্রাজিলের ফোর্তালেজা শহরে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে গতকাল মঙ্গলবার এই বহুজাতিক উন্নয়ন সংস্থাটি গঠনের ঘোষণা আসে। ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফ এ-সংক্রান্ত ঘোষণা দেন।

ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা মিলে ব্রিকস গঠিত। দেশ পাঁচটি বিশ্বের এক-পঞ্চমাংশ জিডিপির অধিকারী।

ব্যাংকটির প্রারম্ভিক মূলধন হবে পাঁচ হাজার কোটি মার্কিন ডলার।

ব্রিকসের এই ব্যাংকটিকে বিশ্বব্যাংক ও আইএমএফের মতো পশ্চিমা বহুজাতিক উন্নয়ন সংস্থার প্রতিযোগী হিসেবে বিবেচনা করা হচ্ছে।

ঢাকা, ১৬ জুলাই(টাইমনিউজবিডি.কম)//এনএস