সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে তুরস্ক সীমান্তের কাছে আসাদ বিরোধী পক্ষের হামলায় রাশিয়ার ৪ জন আর্মি জেনারেলসহ কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন।
তুরস্কের বার্তা সংস্থা আনাদলু জানায়, মঙ্গলবার রাতে রাশিয়ার জেনারেলরা সিরিয়ার উত্তরে লাতাকিয়া অঞ্চলে তুর্কমান পর্বতের ঘাঁটিতে আসাদ সমর্থিত বাহিনীর সাথে দেখা করতে গেলে আসাদ বিরোধী গ্রুপ হামলা চালালে তারা নিহত হন।
রাশিয়ার ঐ জেনারেলদের মধ্যে একজন ওই অঞ্চলে রাশিয়া ও আসাদ সরকার বাহিনীর মধ্যে প্রধান সমন্বয়কারী বলে জানানো হয়।
গত নভেম্বর থেকেই এই তুর্কমান পর্বত এলাকায় আসাদ বাহিনীকে সাহায্য করতে রাশিয়া বিমান হামলা চালিয়ে আসছে। এর ফলে ঐ অঞ্চলে বসবাসকারী বিশাল জনগোষ্ঠী শরনার্থী হয়ে তুরস্কে পাড়ি জমাতে বাধ্য হচ্ছে।
এমকে





