কাঠগড়া থেকে পালাতে গিয়ে পুলিশের গুলিতে ২ আসামির মৃত্যু হয়েছে। দক্ষিণ আফ্রিকায় এ ঘটনা ঘটেছে বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে বুধবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
সংবাদমাধ্যম জানায়, আসামিদের শুনানির জন্য আদালতে হাজির করা হয়। হঠাৎ পাশ্ববর্তী ডাস্টবিন থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো হয়। আত্মরক্ষায় পুলিশ পাল্টা গুলি চালালে ২ আসামি নিহত হন।
দক্ষিণ আফ্রিকার কেপ প্রদেশের পূর্বাঞ্চলীয় মাথাথার হাইকোর্টের সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।
ঢাকা, ১০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





