আলোচিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি। আগামী ৮ নভেম্বর দেশটিতে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। গত তিন টার্ম থেকে দেশটিতে ক্ষমতায় আছেন ডেমক্রেট প্রতিনিধিরা। ভোট যুদ্ধ শুরু হয়েছে এবারও । প্রার্থী আছেন অনেকেই । ঐতিহ্যগতভাবেই দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে ডেমক্রেটিক পার্টি ও রিপাবলিকান পার্টির প্রার্থীদের মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হয়। এ ছাড়া নির্বাচনে অংশ নেয় লিবার্টারিয়ান, গ্রিন পার্টি, কনস্টিটিউশান পার্টি, ইন্ডেপেন্ডেন্ট পার্টি ।

প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন,  প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প,  প্রেসিডেন্ট প্রার্থী গ্যারি জনসন ও থেকে প্রেসিডেন্ট প্রার্থী জিল স্টেইন। ডেমক্রেটির ভাইস প্রেসিডেন্ট প্রার্থী টিম কেইন, রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট প্রার্থী মাইক পেন্স, লিবার্টারিয়ান ভাইস প্রেসিডেন্ট প্রার্থী উইলিয়াম ওয়েল্ড ও গ্রিন পার্টির ভাইস প্রেসিডেন্ট প্রার্থী আজামু বারাকা।

প্রার্থীদের বিস্তারিত প্রতিবেদনে দেওয়া হলো।

হিলারি ক্লিনটন, প্রেসিডেন্ট প্রার্থী, ডেমক্রেটিক পার্টি

Hillary_Clinton_by_Gage_Skidmore_2

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমক্রেটিক পার্টি থেকে প্রার্থী হয়েছেন হিলারি ক্লিনটন। সাবেক মার্কিন ফার্স্ট লেডি হিলারি বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামার প্রথম মেয়াদে পররাষ্ট্রমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে হওয়া বিভিন্ন জনমত জরিপের বেশিরভাগেই তিনি এগিয়ে রয়েছেন। ফলে, এখনো পর্যন্ত তিনিই জয়ী হবেন বলে মনে করা হচ্ছে। হিলারি জয়ী হলে তা হবে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট হওয়ার ঘটনা। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন হিলারির স্বামী।

ডোনাল্ড ট্রাম্প, প্রেসিডেন্ট প্রার্থী, রিপাবলিকান পার্টি

Donald_Trump_August_19,_2015_3_by_2

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টি থেকে প্রার্থী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আবাসন ব্যবসায়ী ধনকুবের ট্রাম্পের রাজনীতিতে পূর্বের কোনো অভিজ্ঞতা নেই। বিভিন্ন সময়ে বেফাঁস ও আপত্তিকর মন্তব্যের কারণে তিনি প্রায়ই সংবাদের শিরোনাম হয়েছেন, দেশে-বিদেশে আলোচিত-সমালোচিত হয়েছেন। বিভিন্ন জনমত জরিপে তিনি কিছুটা পিছিয়ে থাকলেও শেষ পর্যন্ত প্রধান প্রতিদ্বন্দ্বী ডেমক্রেট প্রার্থী হিলারি ক্লিনটনের সঙ্গে তার হাড্ডাহাড্ডি লড়াই হবে বলেই ধারণা করা হচ্ছে।

গ্যারি জনসন, প্রেসিডেন্ট প্রার্থী, লিবার্টারিয়ান পার্টি

Gary_Johnson_June_2016

লিবার্টারিয়ান প্রার্থী গ্যারি জনসন। ১৯৯৫ থেকে ২০১২ সাল পর্যন্ত নিউ ম্যাক্সিকোয় রিপাবলিকান গভর্নর ছিলেন। প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টি থেকে মনোনয়নের লড়াইয়েও ছিলেন। কিন্তু পরবর্তী সময়ে সেখান থেকে সরে এসে লিবার্টারিয়ান পার্টি থেকে প্রার্থী হয়েছেন। এবিসি নিউজের এক জরিপে দেখা গেছে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে যুক্তরাষ্ট্রজুড়ে ৫ শতাংশ ভোটার তাকে সমর্থন দিচ্ছেন। তিনি একজন সাবেক নির্মাণ ব্যবসায়ী।

জিল স্টেইন, প্রেসিডেন্ট প্রার্থী, গ্রিন পার্টি

Jill_Stein_by_Gage_Skidmore

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে গ্রিন পার্টি থেকে প্রার্থী হয়েছেন জিল স্টেইন। পরিবেশ বিষয়ক বিভিন্ন ইস্যুতে সোচ্চার স্টেইন। দুই-দলীয় যে ধারা যুক্তরাষ্ট্রের রাজনীতিতে প্রভাব বিস্তার করে আসছে তিনি তার বিরুদ্ধে। ২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও স্টেইন গ্রিন পার্টি থেকে প্রার্থী হয়েছিলেন। এবিসি নিউজের জরিপে দেখা গেছে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে যুক্তরাষ্ট্রজুড়ে ২ শতাংশ ভোটার তাকে সমর্থন দিচ্ছেন।

ডেরিল কেষ্টল, প্রেসিডেন্ট প্রার্থী, কনস্টিটিউশান পার্টি

DCastle08

ডেরিল কেষ্টল একজন আমেরিকান রাজনীতিবীদ, তিনি ১৯৬৬ সালে ইস্ট টিন্সেস স্টেট ইউনিভার্সিটি থেকে রাষ্ট্র বিজ্ঞানে পড়াশুনা শেষ করেন। তিনি কনস্টিটিউশান পার্টি থেকে প্রেসিডেন্ট প্রার্থী , ২০০৮ সালের নির্বাচনে দলের হয়ে তিনি ভাইস প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন।

ইভান মেক্কুলিন, প্রেসিডেন্ট প্রার্থী, ইন্ডিপেন্ডেন্ট পার্টি

Evan_McMullin_2016-10-21_headshot

 

ইভান মেক্কুলিন একজন আমেরিকান রাজনীতিবিদ, তিনি আমেরিকান হাউস অব কমন্স এর সাবেক পলিসি ডিরেক্টর ছিলেন। ইন্ডিপেন্ডেন্ট পার্টির হয়ে প্রেসিডেন্ট প্রার্থী।

 টিম কেইন, ভাইস-প্রেসিডেন্ট প্রার্থী, ডেমক্রেটিক পার্টি

220px-Tim_Kaine,_official_113th_Congress_photo_portrait

ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনের রানিংমেট (ভাইস প্রেসিডেন্ট) ভার্জিনিয়ার সিনেটর টিম কেইন। ৫৮ বছর বয়সী সিনেটর টিম কেইন গর্ভপাতবিরোধী এবং মুক্তবাণিজ্য চুক্তির একজন সমর্থক। অনর্গল স্প্যানিশ ভাষা বলায় পারদর্শী কেইন আসন্ন নির্বাচনে প্রচারণায় হিস্প্যানিক আমেরিকান জনগোষ্ঠীর মধ্যে হিলারির সমর্থন ধরে রাখার ব্যাপারে সহায়তা করতে পারবেন। যুক্তরাষ্ট্রে হিস্প্যানিক জনগোষ্ঠীর উল্লেখযোগ্য সংখ্যক ভোট রয়েছে। ব্যক্তিগতভাবে তিনি গর্ভপাতকে প্রত্যাখ্যান করলেও গর্ভপাতের অধিকারকে সমর্থন করেন।

মাইক পেন্স, ভাইস-প্রেসিডেন্ট প্রার্থী, রিপাবলিকান পার্টি

Mike_Pence_by_Gage_Skidmore_6

রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের রানিংমেট (ভাইস-প্রেসিডেন্ট)ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের গভর্নর মাইক পেন্স। ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের গভর্নর হিসেবে দায়িত্ব পালনের আগে পেন্স ১২ বছর ওয়াশিংটনে কংগ্রেস সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। গর্ভপাতবিরোধী কঠোর অবস্থানে থাকা ইন্ডিয়ানার গভর্নর পেন্স ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত আইনেও সাক্ষরকারী। অনেকেই এই আইনটিকে সমকামিতা-বিরোধী আইন হিসেবেই দেখছেন।

উইলিয়াম ওয়েল্ড, ভাইস-প্রেসিডেন্ট প্রার্থী, লিবার্টারিয়ান পার্টি

William_Weld_by_Gage_Skidmore

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে লিবার্টারিয়ান পার্টির প্রার্থী গ্যারি জনসনের রানিংমেট (ভাইস প্রেসিডেন্ট) ম্যাসাটুসেটসের সাবেক গভর্নর উইলিয়াম ওয়েল্ড। তিনি ১৯৯১ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত ম্যাসাটুসেটসে রিপাবলিকান গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আজামু বারাকা, ভাইস-প্রেসিডেন্ট প্রার্থী, গ্রিন পার্টি

Ajamu_Baraka_at_Oct_2016_Berkeley_rally_for_Jill_Stein_-_4_(cropped)

গ্রিন পার্টির প্রার্থী জিল স্টেইনের রানিংমেট (ভাইস প্রেসিডেন্ট) মানবাধিকার আইনজীবী আজামু বারাকা। স্টেইন তাকে একজন সোচ্চার আন্দোলনকর্মী, লেখক, বুদ্ধিজীবী এবং সংগঠক হিসেবে বর্ণনা করেছেন। ২০১১ সাল পর্যন্ত বারাকা যুক্তরাষ্ট্রের হিউম্যান রাইটস নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকার নিয়ে পত্রিকায় কলামও লিখে থাকেন।

স্কট ব্রেডলি, ভাইস-প্রেসিডেন্ট প্রার্থী,

Scott-Bradley-200p

একজন আমেরিকান রাজনীতিবিদ, তিনি উথা এস্টেট ইউনিভার্সিটির এক এডমিনিস্টেটর ছিলেন।
তিনি কনস্টিটিউশান পার্টির হয়ে এবার ভাইস প্রেসিডেন্ট প্রার্থী।

মিন্ডে ফিন, ভাইস-প্রেসিডেন্ট প্রার্থী, ইন্ডিপেন্ডেন্ট পার্টি

Mindy_Finn_at_Personal_Democracy_Forum_2011

 মিন্ডে ফিন একজন কনজারভেটিব এন্টারফেইনার এবং তিনি একজন ডিজিটার মিডিয়া কৌশলী । তিনি ইন্ডিপেন্ডেন্ট পার্টির হয়ে এবার ভাইস প্রেসিডেন্ট নির্বাচন করছেন।

সূত্র: আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

জারিফ