ইউক্রেনে রোববার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। এ নির্বাচনকে দেশটির ইতিহাসে সর্বাধিক গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। প্রেসিডেন্ট পদের জন্য প্রতিদ্বন্দ্বীতা করছেন মোট ১৮ জন প্রার্থী। এএফপির খবরে বলা হয়, ইউক্রেনের এই প্রেসিডেন্ট নির্বাচনটি এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে যখন পূর্বাঞ্চলে রাশিয়াপন্থী বিদ্রোহীদের সঙ্গে সরকারি বাহিনীর রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে। ইউক্রেনে নিবন্ধিত ভোটার ৩ কোটি ৬০ লাখ রয়েছে। তবে শিল্পসমৃদ্ধ পূর্বাঞ্চলে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকাগুলোর ভোটকেন্দ্রগুলোতে তারা ভোটদান ব্যাহত করার হুমকি দিয়েছে। বিবিসির খবরে বলা হয়েছে, মিষ্টান্ন খাবার, কেক ও চকলেট প্রস্তুতকারক কোম্পানীর মালিক পোরোসেনকো'র অনুকূলে রয়েছে নির্বাচনী হাওয়া। 'চকলেট রাজা' হিসেবে পরিচিত এই প্রার্থী জয় লাভ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। সূত্র: বিবিসি, এএফপি। [b]ঢাকা, ২৫ মে (টাইমনিউজবিডি.কম) // টিআই[/b]