নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ধনকুবের ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প আলোচনা চলছে দুস্তর। শৈশব,যৌবন,এমন কি স্বামী হিসেবে কেমন এই নবনির্বাচিত প্রেসিডেন্ট তা নিয়ে চলছে বিশ্লেষন। স্ত্রী মেলানিয়া ট্রাম্পেই ভাবেন কী?

এমন প্রশ্নের উত্তরে স্বাভাবিক ভাবে মেলানিয়া বলেন, ‘বেশিরভাগ সময়েই ও কথা শুনতে চায় না। তবে একটু বকাবকি করলে ভুল বুঝতে পারে। কথাও শোনে।’

তিনি যোগকরেন, ‘ অনেকবার এমন ঘটেছে কোনো বিষয়ে সে আমার পরামর্শ শুনতে চায়নি। পরে সেই ব্যাপারে বিপদেও পড়েছে। এ পরিস্থিতিতে আমি রেগে গেলেও পাশ থেকে সরে যাই না। আমরা আলোচনা করে ঠিক করি, কীভাবে বিপদ থেকে মুক্তি পাওয়া যায়।’

নির্বাচন উত্তর পরিস্থিতি নিয়ে মেলানিয়া বলেন, মানুষ ভেবে-চিন্তেই ট্রাম্পকে ক্ষমতায় এনেছেন। এখন এ বিক্ষোভ জনমতকে অসম্মান করা বলে মনে করেন তিনি।

ট্রাম্পের বিরুদ্ধে একাধিক নারী যৌন নির্যাতনের অভিযোগ তুলেছিল নির্বাচনের আগে । সে সম্পর্কে মেলানিয়া বলেন, ‘ ও সে রকম মানুষই নয়।’

নাজিব