রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য মিয়ানমারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নয়, দীর্ঘদিনের এ সমস্যার শান্তিপূর্ণ সমাধান করা বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি থমাস এ শ্যানন।

আজ (রোববার) বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ৬ষ্ঠ অংশীদারত্ব সংলাপের চূড়ান্ত পর্ব শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সংলাপটি অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক। সংলাপ শেষে শহীদুল হক ও শ্যানন যৌথ সংবাদ সম্মেলন করেন। এর আগে সংলাপে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট সব বিষয়ই আলোচনা হয়।

তবে সবচেয়ে বেশি গুরুত্ব পায় রোহিঙ্গা সংকট প্রসঙ্গ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চলমান এশিয়া সফর এবং মার্কিন পররাষ্ট্র মন্ত্রী রেক্স টিলারসনের আসন্ন মিয়ানমার সফরের আগে ঢাকা ওয়াশিংটন অংশীদারত্ব সংলাপকে বিশেষ তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে।

এমবি