মার্কিন যুক্তরাষ্ট্র ও মিত্রদেশের অবরোধের পরেও ২০২২ সালে কাতারে ফুটবল বিশ্বকাপ হুমকির মুখে নেই বলে জানিয়েছেন ফিফা সভাপতি গিয়ানি ইনফান্টিনো।
তিনি সংবাদ মাধ্যম রয়টারসকে বলেন, ‘ফিফার ভূমিকা হচ্ছে ফুটবল খেলা নিয়ে কাজ করা, কোন কুটনীতিক কাজ করা নয়। আমরা কুটনৈতিক সঙ্কটের সম্মুখীন হচ্ছি। আমি আত্মবিশ্বাসী যে আরও ৫ বছর সময় আছে আমাদের হাতে, এরই মধ্যে হয়ত পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।’
সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর এবং বাহরাইন জঙ্গিবাদে ম“ দেওয়ার অভিযোগে গত সোমবার থেকে কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে।
মার্কিন মিত্রদের কাতারের সঙ্গে কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পরই ২০২২ সালে কাতারে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশ নিয়ে আলোচনা শুরু হয়। এ নিয়ে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাকেও প্রতিনিয়ত সংবাদ মাধ্যমের মুখোমুখি হতে হয়েছে।
অবশেষে ফিফা সভাপতি এ বিষয়ে ইতিবাচক মতামত দেন। তবে সংযুক্ত আরব আমিরাতে বিশ্বকাপ অংশগ্রহণের জন্য যে ফুটবল খেলা সিঙ্গাপুরে অনুষ্ঠিত হচ্ছে সেখানে নিযুক্ত কাতারের রেফারির দলকে পরিবর্তন করে দেওয়া হয়েছে।
জেড





