ইউক্রেনের ডোনেটস্ক শহরে সেনাবাহিনী ও রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে সংঘর্ষের পর বুধবারএক ধরনের অস্বস্তিকর শান্তি ফিরে এসেছে। কয়েক দিন আগে ইউক্রেনে প্রেসিডেন্ট নির্বাচনে জয় লাভ করে ইউরোপপন্থী নেতা পেট্রো পোরোশেনকো। জয় লাভ করার পর তিনি বিদ্রোহ দমনের ঘোষণা দিয়েছিলেন। এরপর সোম ও মঙ্গলবার ডোনেটস্ক শহরে অভিযান চালায় সেনাবাহিনী। সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী ও সেনাবাহিনীর মধ্যে প্রচণ্ড সংঘর্ষ হয়। হতাহতের বিষয়ে বিচ্ছিন্নতাবাদীরা জানায়, তাদের ১০০ বেশি যোদ্ধা নিহত হয়েছে। বুধবার জার্মানের 'বিল্ড' পত্রিকায় প্রকাশিত এক সাক্ষাৎকারে পেট্রো পোরোশেনকো বলেন "যেসব সন্ত্রাসীরা জনগণকে অপহরণ ও হত্যা করছে আমরা এখন থেকে তাদেরকে ছেড়ে দিব না।" ডোনেটস্ক শহরে ১০ লাখ লোক বাস করে। রাশিয়াপন্থী বন্দুকধারীরা শহরটিকে 'স্বাধীন' হিসেবে ঘোষণা দিয়েছে। সূত্র: রয়াটার্স, বিবিসি। [b]ঢাকা, ২৮ মে (টাইমনিউজবিডি.কম) // টিআই[/b]
আন্তর্জাতিক
ইউক্রেনের ডোনেটস্কে অস্বস্তিকর শান্তি
ইউক্রেনের ডোনেটস্ক শহরে সেনাবাহিনী ও রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে সংঘর্ষের পর বুধবার এক ধরনের অস্বস্তিকর শান্তি ফিরে এসেছে





