পূর্ব ইউক্রেনে এক রাজনীতিবিদসহ দুজন নিহতের ঘটনার জেরে সেখানকার রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে আবারো সামরিক অভিযান শুরু করার ঘোষণা দিয়েছেন ইউক্রেনের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ওলেস্কান্দর তুর্চিনভ।
তিনি বলেছেন পুরো ডোনেস্ক শহর রাশিয়ার সর্মথনে- সন্ত্রাসীরা জিম্মি করে রেখেছে।
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেন সফরে থাকার সময়েই পূর্ব ইউক্রেনে নতুন করে এ সন্ত্রাস বিরোধী অভিযান শুরুর পদক্ষেপ নিলেন তুর্চিনভ।
তুর্চিনভ ঘোষণা করেন, যে দুইজনকে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়েছে তার মধ্যে একজন তার দলের রাজনীতিবিদ ছিলেন। অপর জনের পরিচয় জানা যায়নি।
তিনি জানান, স্লোভিয়ানস্ক শহরের কাছে মঙ্গলবার রাজনীতিবিদ ভ্লাদিমির রাইবাক এর যে মরদেহ পাওয়া গেছে তিনি হরলিভকা শহরে ফাদারল্যান্ড পার্টির স্থানীয় কাউন্সিলর ছিলেন ।
তুর্চিনভ এক বিবৃতিতে বলেন, ডোনেস্ক অঞ্চল পুরো দখলে নিয়ে জিম্মি করে রাখা সন্ত্রাসীদের দৌরাত্ম বেশি বেড়ে গেছে।
রাশিয়ার পুরো সমর্থন এবং সম্পৃক্ততার ভিত্তিতে এ সমস্ত অপরাধ সংঘটিত হচ্ছে।
রাইবেক গত কয়েক দিন ধরেই নিখোঁজ ছিলেন এবং পুলিশ বলছে একটি নদীর ধারে তারা তার লাশ পেয়েছে।
এদিকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের এই ঘোষণার পর , স্লোভিয়ানস্কের স্বঘোষিত মেয়র জানান যদি কোন হামলা হয় তার জন্য তারা প্রস্তুত আছেন।
কারণ আমরা যে খবর পাচ্ছি তাতে মনে হচ্ছে স্লোভিয়ানস্ক শহর তারা লণ্ডভণ্ড করবে। এমনকি সেটা আজ রাতেও হতে পারে।
ইস্টার সানডে উপলক্ষে পূর্ব ইউক্রেনে সামরিক অভিযান স্থগিত রাখা হয়েছিল।
এখন আবার তা শুরুর সিদ্ধান্ত জানিয়ে তুর্চিনভ ঐ বিবৃতিতে আরো বলেন, পূর্ব ইউক্রেনের নাগরিকদের সুরক্ষায় সন্ত্রাসীদের বিরুদ্ধে সফল অভিযান চালানোর জন্য নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোকে আহ্বান জানাচ্ছি।
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেন সফরে থাকার সময়েই পূর্ব ইউক্রেনে নতুন করে এ সন্ত্রাস বিরোধী অভিযান শুরুর পদক্ষেপ নিলেন তুর্চিনভ।
কিয়েভে নেতাদের সঙ্গে বৈঠকের পর বাইডেন রাশিয়াকে কথা বলা বন্ধ করে ইউক্রেন সঙ্কট সমাধানে কাজ করারও আহ্বান জানান।
এদিকে রাশিয়া পূর্ব ইউক্রেনের রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদেরকে গোপনে সামরিক সহায়তা দিচ্ছে বলে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলো অভিযোগ করে আসছে।
জো বাইডেনের সঙ্গে যে দলটির রয়েছে তার একজন সদস্য ইলিয়ট অ্যাঙ্গেল বিবিসিকে বলেন ইউক্রেন ও পশ্চিমা দেশগুলোর সাথে সম্পর্ক শক্তিশালী থাকবে যেটা গুরুত্বপূর্ণ। সূত্র: বিবিসি বাংলা
[b]ঢাকা, ২৩ এপ্রিল (টাইমনিউজবিডি) //এমএ[/b]
পূর্ব ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছে সেনাবাহিনী
পূর্ব ইউক্রেনে এক রাজনীতিবিদসহ দুজন নিহতের ঘটনার জেরে সেখানকার রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে আবারো সামরিক অভিযান শুরু করার ঘোষণা দিয়েছেন ইউক্রেনের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ওলেস্কান্দর তুর্চিনভ।
ফ্রান্সে বিক্ষোভ দমনে সেনাবাহিনী মোতায়েন
ফ্রান্সে নতুন করে বিক্ষোভ ও সহিংসতার আশঙ্কায় পুলিশি নিরাপত্তা জোরদারের পাশাপাশি সেনাবাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছে সরকার। আগামী শনিবারের বিক্ষোভকে সামনে রেখে নেওয়া হচ্ছে বিশেষ প্রস্তুতি। গত সপ্তাহান্তে সহিংসতা ও লুটপাট ঠেকাতে ব্যর্থতার কথাও স্বীকার করেছে সরকার।
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী
গাজীপুরের টঙ্গীতে ওষুধ প্রস্তুতকারক কোম্পানি ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কারখানায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে ও ফায়ার সার্ভিসকে সহযোগিতায় যোগ দিয়েছে সেনাবাহিনীর সদস্যরা।
হুথিদের ওপর ইয়েমেনি সেনাবাহিনীর ব্যাপক হামলা, দেড় হাজারের বেশি হতাহত
ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে ব্যাপক সামরিক অভিযান চালানোর দাবি করেছে দেশটির সেনাবাহিনী। গত ২৪ ঘণ্টায় চালানো ৪৭৪টি অভিযানে ১ হাজার ৫৪০ হুথি সদস্য নিহত বা আহত হয়েছেন বলে দাবি করছে সেনাবাহিনী। এ সময় ২১৬টি সামরিক যান ও অন্যান্য সরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করা হয়েছে।
কঙ্গোতে সেনাবাহিনীর বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪
গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে (ডিআর কঙ্গো) সেনাবাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়ে দুই জেনারেলসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন।
ফিরে দেখা জুলাই গণঅভ্যুত্থান ৪ আগস্ট কুমিল্লায় ছাত্র-জনতার পক্ষে সেনাবাহিনীর অবস্থান
২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কুমিল্লার রাজপথে ছাত্র-জনতার ব্যাপক প্রতিরোধ গড়ে ওঠে। আন্দোলনসংশ্লিষ্টদের দাবি, এদিনের ঘটনাপ্রবাহ কুমিল্লায় আন্দোলনের গতিপথ বদলে দেয় এবং পরদিন ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পটভূমি তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
















