পশ্চিমতীরের জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলী বাহিনীর হামলায় বুধবার এক ফিলিস্তিনী নিহত হয়েছে। খবর এএফপির।

এজ্জেদিন গোরা (২৩) নামের ওই তরুণের বুকে ও হাতে গুলি করা হয়। হাসপাতালে নেওয়ার আগেই গোরার মৃত্যু ঘটে।

ইসরায়েলী পুলিশ ও সীমান্ত পুলিশের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, জেনিন শরণার্থী শিবিরে গ্রেফতার অভিযান পরিচালনার সময় এ ঘটনা ঘটে।

পুলিশ বলেছে, শিবির ছাড়ার সময় সেনা সদস্যরা দেখতে পায় যে, এক সন্দেহভাজন তাদের লক্ষ্য করে বিস্ফোরক দ্রব্য ছুড়ে মারার চেষ্টা করছে। এ সময় এক সীমান্ত পুলিশের এক সদস্য ওই ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালায়।

সন্দেহভাজনকে গুলি করার পর সেখানে কোনো বিস্ফোরণের ঘটনা ঘটেনি বলেও পুলিশের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে।

এমকে