জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় ১০ এপ্রিল ২০১৬, রবিবার ভারতীয় ও পাকিস্তানে সেনাদের মধ্যে প্রচন্ড-গোলাগুলি হয়েছে। ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
আজ রোববার ভোরের দিকে পুঞ্চ সেক্টরে নিয়ন্ত্রণ রেখায় অস্ত্রবিরতি লঙ্ঘন করে মর্টার হামলা চালায় পাকিস্তানি সেনারা।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পিআরও থেকে ইস্যু করা এক বিবৃতিতে বলা হয়েছে, এর সমুচিত জবাব দিয়েছে ভারতীয় সেনারা। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
বার্তা সংস্থা এএনআই বলেছে, গত সপ্তাহে দু’দেশের মধ্যে আলোচনা হওয়ার কথা ছিল। তা বাতিল হয়ে যায়। তারপরই এ ঘটনা ঘটলো।
এমই





