ভোটের আগে `হেট স্পিচ`-এর তালিকায় নয়া সংযোজন। এ বার বক্তা হলেন কংগ্রেস নেতা তথা কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রী বেণীপ্রসাদ বর্মা। ৭১ বছরের এই কংগ্রেস শীর্ষস্থানীয় বর্ষীয়ান নেতা বললেন, নরেন্দ্র মোদী আসলে আরএসএস-এর পোষা গুন্ডা। সঙ্গে বেণীপ্রসাদ বলছেন, বিজেপি সভাপতি রাজনাথ সিং হলেন আসলে নরেন্দ্র মোদীর ক্রীতদাস।
এরপর মোদীর বিরুদ্ধে আক্রমণের সুর চড়িয়ে এই কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, আরএসএস আর বিজেপির জন্যই মহাত্মা গান্ধীকে খুন হতে হয়েছে।
জসবন্ত সিংয়ের বহিষ্কার প্রসঙ্গে বেণীপ্রসাদ বলছেন, আসলে বিজেপি এখন সম্পূর্ণভাবে মোদীর কাছে বিক্রি হয়ে গিয়েছে। তাই অভিজ্ঞ, বর্ষীয়ান নেতাদের এভাবে অপমান করা হচ্ছে। সঙ্গে বলেন, কংগ্রেস কখনো তাদের বর্ষীয়ান নেতাদের এভাবে অপমান করে না।
বিজেপিকে ফ্যাসিস্ট শক্তি বলেও কটাক্ষ করেন তিনি। বিজেপিকে দেশ সহ্য করবে না বলেও জানান উত্তরপ্রদেশের এই সাংসদ।
নির্বাচনী বিধিভঙ্গের দায়ে বেণীপ্রসাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। সূত্র: জিনিউজ।
[b]ঢাকা, ২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // টিআই
[/b]
'মোদী হল আরএসএস-এর গুন্ডা'
ভোটের আগে `হেট স্পিচ`-এর তালিকায় নয়া সংযোজন। এ বার বক্তা হলেন কংগ্রেস নেতা তথা কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রী বেণীপ্রসাদ বর্মা। ৭১ বছরের এই কংগ্রেস শীর্ষস্থানীয় বর্ষীয়ান নেতা বললেন,
‘মোদি সরকারের মেয়াদ ফুরিয়ে আসছে’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের বিরুদ্ধে পিএম-দক্ষ প্রকল্প বাস্তবায়নে ব্যর্থতা ও বরাদ্দ অর্থের যথাযথ ব্যবহার না করার অভিযোগ তুলেছে প্রধান বিরোধী দল কংগ্রেস। প্রকল্পটির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে সরকারকে কটাক্ষ করেছেন দলটির সাধারণ সম্পাদক জয়রাম রমেশ।
মোদির বাসভবনের পাশের ঐতিহাসিক মসজিদ খালি করার নির্দেশ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবন ৭, লোক কল্যাণ মার্গের পাশে অবস্থিত ঐতিহাসিক রেসকোর্স মসজিদ ৬ দিনের মধ্যে খালি করার নির্দেশ দিয়েছে দিল্লির ল্যান্ড অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এলঅ্যান্ডডিও)।
পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করার চেষ্টা করছেন মোদি : মমতা
ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, গ্রেপ্তারের মাধ্যমে একটি পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করার চেষ্টা চলছে।
মোদিকে হিটলার-মুসোলিনির পরিণতি স্মরণ করিয়ে ধ্রুব রাঠির হুঁশিয়ারি
ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে গুরুগ্রামের বাড়ি থেকে আটকের পর ছেড়ে দেওয়া হয়েছে। তবে আটকের নামে তাঁকে অপহরণ করা হয়েছিল বলে অভিযোগ করেছেন তিনি। একই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হিটলার ও মুসোলিনির পরিণতির কথা স্মরণ করিয়ে দিয়ে হুঁশিয়ারি দিয়েছেন এই ইউটিউবার।
‘মোদি ভারতের জন্য লজ্জার’ মুক্তি পেয়ে অভিজিতের বার্তা
আটক থেকে মুক্তি পেয়েই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। প্রধানমন্ত্রী হিসেবে মোদি ভারতের জন্য ‘লজ্জার’ বলেও মন্তব্য করেছেন তিনি।
















