আর এক দিন পরেই মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন। কে মুকুট পরবেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নাকি ক্ষমতাশীল ডেমোক্র্যাটিক দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটন। নির্বাচনকে ঘিরে ভক্তদের কারসাজির অভাব পড়ছে না সারা বিশ্বে।

এই যেমন শ্রীলঙ্কায় ১০০৮ টি নারিকেল ফাটাবেন হিলারীর ভক্তরা। আর সৃষ্টিকর্তার কাছে প্রার্থনাতো আছেই। তাই মনে হয় পিতার জয়ের প্রত্যাশায় ফ্লোরিডার এক মন্দিরে পূজা দিতে গেলেন ডোনাল্ড ট্রাম্পের পুত্র এরিক।

অন্যদিকে শেষ সময়ে বিভিন্ন নির্বাচনী সমীক্ষা অনুযায়ী, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা বাড়ছে। আর এই পরিস্থিতিতে ডেমোক্রেটিকদের জন্য নিরাপদ অঙ্গরাজ্যগুলোতে জোর প্রচার চালাচ্ছেন দলটির প্রার্থী হিলারি ক্লিনটন। এরই মধ্যে আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনে আগাম ভোট পড়েছে তিন কোটি ৭০ লক্ষ। তবে এখন পর্যন্ত পাওয়া ভোটে কোন প্রার্থী এগিয়ে সেই সম্পর্কে বিস্তারিত কোন তথ্য এখনও জানা যায়নি।

জেড