সৌদি পুলিশ ফেসবুকে পবিত্র কাবা শরিফ অবমাননার অভিযোগে ভারতীয় এক অভিবাসীকে গ্রেফতার করেছে। ভারতীয় ওই নাগরিক কাবা শরিফের ছবির ওপর অন্য একটি ছবি যুক্ত করে তা ফেসবুকে পোস্ট করেছিলেন।
রিয়াদ পুলিশের এক মুখপাত্র জানান, গ্রেফতারকৃত ভারতীয় ওই নাগরিক সৌদিতে কৃষিকাজ করতেন।
পরে পুলিশ এ ঘটনায় তদন্ত করে ওই ব্যক্তিকে শনাক্ত করতে সক্ষম হয়।
রিয়াদের আল মাজমাহ শহরের একটি কৃষিফার্মে কর্মরত ছিলেন তিনি। তবে গ্রেফতারকৃত ভারতীয় নাগরিকের পরিচয় প্রকাশ করেনি সৌদি কর্তৃপক্ষ।
সূত্র : খালিজ টাইমস।
নাজিব





