লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর হামলায় ইহুদিবাদী ইসরাইলের একটি সামরিক যান ধ্বংস ও এক দখলদার সেনা আহত হয়েছে। লেবাননের আল-মানার টিভি চ্যানেল জানিয়েছে, হিজবুল্লাহর 'সামির কান্তার' ইউনিট ইসরাইলি সেনাদের ওপর হামলার দায়িত্ব স্বীকার করেছে।
অধিকৃত শেবা কৃষিক্ষেত্রে ইসরাইলি সেনাবাহিনীর একটি টহল ইউনিট 'জিবদিন কাফরা' সড়ক অতিক্রম করার সময় বিস্ফোরণ ঘটে। প্রতিরোধ যোদ্ধারা আগে থেকেই সেখানে বিস্ফোরক পেতে রেখেছিল। সম্প্রতি ইসরাইলি হামলায় সিরিয়ায় হিজবুল্লাহর প্রভাবশালী কমান্ডার সামির কান্তার শাহাদাৎবরণ করার পর এ ঘটনা ঘটলো।
ইসরাইল এক বিবৃতিতে ওই ঘটনার সত্যতা স্বীকার করে বলেছে, তাদের সেনা সদস্যদের লক্ষ্য করে একটি ট্যাঙ্ক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এছাড়া একটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে।
এদিকে, ইহুদিবাদী ইসরাইল দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী এলাকায় কামানের গোলা নিক্ষেপ করেছে। সীমান্তবর্তী আব্বাসিয়া ও মাজিদিয়া এলাকায় ইসরাইলি কামানের গোলা আঘাত হেনেছে বলে জানিয়েছে আল-মানার টিভি চ্যানেল। সূএ:তেহরান রেডিও
এবি
ইসরাইলি সেনাদের ওপর হিজবুল্লাহর হামলা
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর হামলায় ইহুদিবাদী ইসরাইলের একটি সামরিক যান ধ্বংস ও এক দখলদার সেনা আহত হয়েছে। লেবাননের আল-মানার টিভি চ্যানেল জানিয়েছে, হিজবুল্লাহর 'সামির কান্তার' ইউনিট ইসরাইলি সেনাদের ওপর হামলার দায়িত্ব স্বীকার করেছে।
অরুণাচল সীমান্তে নতুন করে উত্তেজনা, মুখোমুখি চীন-ভারতীয় সেনারা
ভারতের অরুণাচল প্রদেশ সীমান্তের একাধিক স্থানে চীনা সেনাদের সঙ্গে ভারতীয় সেনাদের মুখোমুখি অবস্থান ও উত্তেজনা অব্যাহত রয়েছে। গত জুলাই থেকে এ পরিস্থিতি চলছে বলে জানিয়েছেন ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের (আইটিবিপি) মহাপরিচালক শত্রুজিৎ সিং কাপুর। সীমান্তে চলমান উত্তেজনা নিয়ে এটিই ভারতের পক্ষ থেকে প্রথম আনুষ্ঠানিক স্বীকারোক্তি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
স্বেচ্ছাসেবক দলের নেতা গুমে দুই সেনা কর্মকর্তাসহ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ
গাজীপুরের টঙ্গী পূর্ব থানা ২৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি সুজন মিয়াকে ২০১৯ সালের ২৭ মার্চ গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধে দুই সেনা কর্মকর্তাসহ ১৫ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়েছে।
সাবেক সেনা কর্মকর্তা গুলশান আরা ও দেবাশীষ কারাগারে
সরকারবিরোধী ষড়যন্ত্র, সহিংসতায় উসকানি, অবৈধ অর্থায়ন ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগে পল্লবী থানায় করা মামলায় অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তা কাজী গুলশান আরা (৪৩) ও বিজয় দেবাশীষ নারায়ন পালকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই: ইসি সানাউল্লাহ
জুনাঈদ ইসলাম জামিল, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। জাতীয় নির্বাচনের তুলনায় প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েনের পরিকল্পনা থাকায় বাড়তি নিরাপত্তা বাহিনীর প্রয়োজন হবে না বলে মনে করছে নির্বাচন কমিশন।
সাবেক ২ সেনা কর্মকর্তার রিমান্ড আবেদনে যা বলা হয়েছে
সাবেক দুই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে করা রিমান্ড আবেদনে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম পরিচালনা, সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক কনটেন্ট প্রচার এবং সরকারকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
















