আফগানিস্তানের উত্তরাঞ্চলে গত সপ্তাহের আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা প্রায় ১৫০ জনে পৌঁছেছে। কোনো কোনো এলাকার সড়ক যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ায় এখনো উদ্ধার ও ত্রাণকর্মীরা পৌঁছাতে পারেননি।
জুযজান প্রদেশের গভর্নর বোইমুরাদ কোইনলি জানিয়েছেন, মাটি ও ইট মিশিয়ে তৈরি ঘর-বাড়ি বন্যার পানিতে ভেসে যাওয়ায় হাজার হাজার মানুষ তাবুর নীচে বসবাস করছেন। তিনি শুধুমাত্র তার প্রদেশে ৭০ জনের নিহত হওয়ার খবর দিয়েছেন।
প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় মারাত্মক ক্ষতিগ্রস্ত অন্য দুটি প্রদেশ সারে পোল ও ফারিয়াবে নিহত হয়েছে যথাক্রমে ৩১ ও ৪৩ জন। মাটির তৈরি বেশিরভাগ ঘর ধসে পড়েছে এবং ফসলের জমির অপূরণীয় ক্ষতি হয়েছে। জুযজান প্রদেশের গভর্নর জানান, বন্যার্তদের সাহায্যের জন্য তিনি কেন্দ্রীয় সরকারের কাছ থেকে এ পর্যন্ত ১৮ হাজার ডলার সমপরিমান ১০ লাখ আফগান মূদ্রা পেয়েছেন। এ ছাড়া, আরো ২০ লাখ আফগানি দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে কাবুল।
সংবাদদাতারা জানিয়েছেন, স্থানীয় বেসরকারি টেলিভিশনগুলোসহ অন্যান্য গণমাধ্যমে বন্যার্তদের সাহায্যের যে আবেদন জানানো হয়েছে তাতে ব্যবসায়ী ও প্রবাসী আফগান নাগরিকসহ সাড়া দিয়েছেন সর্বস্তরের মানুষ। বন্যদুর্গত বহু এলাকায় শুকনা খাবার, তাবু ও বিশুদ্ধ পানি পৌঁছে গেছে।
তবে সারে পোল প্রদেশের সংসদ সদস্য সাঈদ আনোয়ার সাদাত জানিয়েছেন, তার প্রদেশের দু’টি জেলা এখনো সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। পানিতে তলিয়ে যাওয়া ঘর-বাড়ির ছাদে উঠে মানুষ উদ্ধারের অপেক্ষায় রয়েছে। সেনাবাহিনীর হেলিকপ্টার দিয়ে এরকম কিছু মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে। একটি আন্তর্জাতিক সংস্থা বলেছে, আফগানিস্তানের বন্যায় অন্তত ৪০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এদের মধ্যে ২৫ হাজার শিশু রয়েছে। সূত্র: আইআরআইবি
[b]ঢাকা, ০১ মে (টাইমনিউজবিডি) //এমএ[/b]
আফগানিস্তানে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫০
আফগানিস্তানের উত্তরাঞ্চলে গত সপ্তাহের আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা প্রায় ১৫০ জনে পৌঁছেছে। কোনো কোনো এলাকার সড়ক যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ায় এখনো উদ্ধার ও ত্রাণকর্মীরা পৌঁছাতে পারেননি।
আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে টিকে থাকার লড়াইয়ে আজ আফগানিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। শারজায় ম্যাচটিতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তাওহিদ হৃদয়।
বাংলাদেশকে হতাশ করে অবিশ্বাস্য ড্র আফগানিস্তানের
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের দরকার ছিল ৭ উইকেট। আপাতত দৃষ্টিতে জয়ের পাল্লাটা বাংলাদেশেরই ভারী ছিল। খানিক বিরতি দিয়ে আফগানিস্তানের উইকেট তুলে নেন বাংলাদেশের বোলাররা। কিন্তু প্রতিটি উইকেটেই জুটি গড়েন ওপেনার সেদিকুল্লাহ আতাল। অতঃপর তাইজুলের ঘূর্ণিতে পরাস্থ হন তিনি। সেই মুহূর্তে মনে হচ্ছিলো জিতেই যাবে টাইগাররা! কিন্তু একের পর এক মিসের কারণে জয় হাতছাড়া হয় শান্তদের। অন্যদিকে ইয়ামিন আহমাদজাই ও কায়েস আহমেদের ব্যাটিং দৃঢ়তায় ম্যাচটি শেষ পর্যন্ত ড্র করে আফগানরা।
হাসানের হ্যাটট্রিক, রহমতের সেঞ্চুরি, আফগানিস্তান অলআউট ২৪০ রানে
আবুধাবি টেস্টে ঘটনাবহুল প্রথম ইনিংসে বাংলাদেশের ৩৪৬ রানের জবাবে ২৪০ রানে অলআউট হয়েছে আফগানিস্তান। ফলে প্রথম ইনিংসে ১০৬ রানের লিড পেয়েছে বাংলাদেশ।
রহমত শাহর দায়িত্বশীল ব্যাটিংয়ে সুবিধাজনক অবস্থানে আফগানিস্তান
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্টের দ্বিতীয় দিনটি বেশ নাটকীয়তা ও লড়াইয়ে ভরপুর ছিল। প্রথম দিনে বাংলাদেশ ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখলেও, দ্বিতীয় দিনে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে আফগানিস্তান। গরম ও আর্দ্রতার কঠিন কন্ডিশনে দুই দলেরই খেলোয়াড়েরা দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে গেছেন।
আফগানিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শুক্রবার (৯ অক্টোবর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ সময় দুপুর ১২টায় শুরু হওয়ার কথা ম্যাচটির।
















