সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে আবারও বিজয়ী হয়েছেন বাশার আল আসাদ। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো দেশটির প্রেসিডেন্ট হলেন আসাদ। খবর বিবিসির। টানা তিন বছরের গৃহযুদ্ধে বিধ্বস্ত দেশটিতে মঙ্গলবার এ বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৮৮.৭ শতাংশ ভোট পেয়েছেন বাশার আল আসাদ। সরকারি বাহিনী নিয়ন্ত্রিত এলাকাগুলোতেই কেবল ভোগগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বিদ্রোহীদের নিয়ন্ত্রিত উত্তর ও পূর্বাঞ্চলে ভোটগ্রহণ হয়নি। সিরিয়ার সাংবিধানিক আদালত জানিয়েছে, নির্বাচনে ৭৩.৪৭ শতাংশ ভোট পড়েছে। প্রসঙ্গত, তিন বছরের গৃহযুদ্ধে দেশটিতে অন্তত এক লাখ ৬০ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। দেশ ছেড়ে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছেন লাখ লাখ মানুষ। সূত্র: বিবিসি [b]ঢাকা, ০৫ জুন (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]
আন্তর্জাতিক
আসাদের 'বিশাল' জয়
সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে আবারও বিজয়ী হয়েছেন বাশার আল আসাদ। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো দেশটির প্রেসিডেন্ট হলেন আসাদ। খবর বিবিসির।





