অচলাবস্থার মুখে টানা তিন সপ্তাহ বন্ধ থাকা গ্রিসের ব্যাংকগুলো অবশেষে খুলছে।

দেশের অর্থনৈতিক পুনরুদ্ধার বিতর্কের অবসানের পর সোমবার গ্রিক ব্যাংকগুলো খোলার কথা রয়েছে। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বিবিসি।

আন্তর্জাতিক ঋণদাতাদের সঙ্গে গত সপ্তাহে একটি চুক্তিতে পৌঁছাতে সক্ষম হয় অ্যথেন্স। এরই মধ্য দিয়ে ইউরোজোন থেকে ছিটকে পড়া থেকে রক্ষা পায় গ্রিস। আর এরই প্রেক্ষিতে বন্ধ থাকা ব্যাংকগুলো খুলে দেওয়া হচ্ছে।

তবে গ্রিসে এখনও বেশ কিছু বিধিনিষেধ রয়ে গেছে। পাশাপাশি অতিরিক্ত কর আরোপিত থাকায় গ্রিসকে বাড়তি দ্রব্যমূল্যও গুণতে হচ্ছে।

এদিকে জার্মানি বলেছে, গ্রিসের প্রয়োজনে তারা আরও ঋণ-সমঝোতার জন্য প্রস্তুত রয়েছে।সূত্র: বিবিসি

এসএইচ