পাকিস্তানের আফগান সীমান্তবর্তী গোলযোগপূর্ণ উপজাতীয় এলাকায় বৃহস্পতিবার রাস্তার পাশে পেতে রাখা এক বোমা বিস্ফোরণে অন্তত ১২ জন সৈন্য নিহত ও আরো বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর ডন অনলাইনের।
সেনাবাহিনীর বরাত দিয়ে ডন জানায়, সেনাবাহিনীর একটি গাড়িবহর গোলযোগপূর্ণ উত্তর ওয়াজিরিস্তানের গুলামখান গ্রাম অতিক্রম করার সময় বোমাটির বিস্ফোরণ ঘটে।
সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘একটি বোমা বিস্ফোরণে নিরাপত্তা বাহিনীর অন্তত ১২ সদস্য শহীদ হয়েছে। বিচ্ছিন্নতাবাদীরা মিরানশাহ-গুলামখান সড়কে বোমাটি পেতে রেখেছিল।’
বিবৃতিতে আরো বলা হয়, ‘এ বিস্ফোরণে নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন সদস্য গুরুতর আহত হয়েছে।’
সামরিক বাহিনীর স্থানীয় কর্মকর্তারা এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সৈন্যদের তলব করা হয়েছে এবং হামলার পর ওই এলাকায় হামলাকারীদের খোঁজে ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়েছে।
কোন গোষ্ঠী বা সংগঠন এ হামলার দায়িত্ব স্বীকার না করলেও এলাকাটি পাকিস্তানি তালেবান যোদ্ধাদের একটি শক্ত ঘাঁটি।
তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) আনুষ্ঠানিকভাবে অস্ত্র বিরতির অবসান ঘটানোর দুই সপ্তাহ পর এ হামলা চালানো হলো। সরকারের সঙ্গে সশস্ত্র সংগঠনটির শান্তি আলোচনায় সহায়তার জন্য উভয় পক্ষের মধ্যে অস্ত্রবিরতি চুক্তি হয়। সূত্র: ডন অনলাইন
[b]ঢাকা, ০৮ মে (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]
আন্তর্জাতিক
পাকিস্তানে বোমা হামলায় ১২ সেনা নিহত
পাকিস্তানের আফগান সীমান্তবর্তী গোলযোগপূর্ণ উপজাতীয় এলাকায় বৃহস্পতিবার রাস্তার পাশে পেতে রাখা এক বোমা বিস্ফোরণে অন্তত ১২ জন সৈন্য নিহত ও আরো বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর ডন অনলাইনের।





