ইউরোপের অভিবাসন সঙ্কট মোকাবেলায় তুরস্কের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে চাইছেন ইউরোপীয় নেতারা।
এই বছরই প্রায় ৬লাখ অভিবাসী সমুদ্রপথে ইউরোপীয় দেশগুলোতে প্রবেশ করেছে। তুরস্ক প্রায় ২০ লাখ অভিবাসীকে জায়গা দিয়েছে।
তাদের বেশিরভাগই যুদ্ধপীড়িত প্রতিবেশী দেশ সিরিয়া থেকে আসা। ফলে ব্রাসেলসে ইইউ নেতাদের বৈঠেক মূল ফোকাস হযে উঠতে যাচ্ছে তুরস্ক।
জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল সমন্বিত উদ্যোগ নেয়ার ওপর গুরুত্ব দিয়েছেন। আর এক্ষেত্রে তুরস্ককে 'মূল ভূমিকা' নিতে হবে বলে তিনি উল্লেখ করেন।
আজ সকালে জার্মানির পার্লামেন্টে তিনি বলেছেন, যুদ্ধপীড়িত দেশ থেকে আসা বেশিরভাগ শরণার্থী তুরস্ক হয়ে ইউরোপে ঢুকছে।
তুরস্কের ভূমিকা ছাড়া শরণার্থী সমস্যার সমাধান কোনোভাবেই সম্ভব নয়।
ইউরোপের ২৮ জন নেতার বৈঠকে ব্রাসেলসে একটি যৌথ কর্ম পরিকল্পনা চূড়ান্ত করার ব্যাপারে আশা করা হচ্ছে।
এতে যেসব বিষয় থাকতে পারে তার মধ্যে আছে, তুরস্কের অভিবাসী সংকট মোকাবেলায় বৃহত্তর আর্থিক ও পদ্ধতিগত সহায়তা, তুরস্কের উপকূলে টহল দেয়ার অনুমতি, মানব পাচারকারীদের বিরুদ্ধে লড়াই, অভিবাসীদের ফেরত পাঠানোর বিষয়ে জোরদার কর্মসূচি। (সূত্র: বিবিসি বাংলা)
এআই
অভিবাসন ইস্যুতে তুরস্ককে মূল ভূমিকা পালন করতে হবে
ইউরোপের অভিবাসন সঙ্কট মোকাবেলায় তুরস্কের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে চাইছেন ইউরোপীয় নেতারা।
শপথ পেছানোর চক্রান্ত ইসরাইলে আরব ভোট বাড়াতে কাতার-তুরস্কের অর্থায়নের অভিযোগ
ইসরাইলের নির্বাচনে আরব জনগোষ্ঠীর ভোটার উপস্থিতি বাড়াতে কাতার ও তুরস্কসহ বিদেশি পক্ষগুলো অর্থ জুগিয়েছে কি না, তা তদন্ত করছে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেত। নির্বাচনে বিদেশি অর্থায়ন ও হস্তক্ষেপের অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রধান ও সুপ্রিম কোর্টের বিচারপতি নোয়াম সোলবার্গ।
পাকিস্তান-সৌদি-তুরস্কের সঙ্গে ইরানের বৈঠক শুরু
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বন্ধে কূটনৈতিক সমাধানের পথ খুঁজতে ইরানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের জ্যেষ্ঠ প্রতিনিধিরা। সোমবার (২৬ অক্টোবর) ইরানের রাজধানী তেহরানে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। ‘মক্কা যৌথ প্রতিরক্ষা’ জোটের তিন সদস্যদেশের প্রতিনিধিরা এতে অংশ নিয়েছেন।
সৌদি-তুরস্ক-পাকিস্তানের সঙ্গে বৈঠকে বসছে ইরান
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত প্রশমিত করা, আঞ্চলিক নিরাপত্তা জোরদার এবং কূটনৈতিক সমাধানের পথ খুঁজতে ‘মক্কা জোটের’ তিন সদস্য- সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে বৈঠকে বসছে ইরান।
পূর্ব ভূমধ্যসাগরে তুরস্ক-লিবিয়া চুক্তি, ক্ষুব্ধ ইসরাইল
পূর্ব ভূমধ্যসাগরে তুরস্ক ও লিবিয়ার মধ্যে সামুদ্রিক সীমা নির্ধারণসংক্রান্ত চুক্তি অনুমোদনের ঘটনায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। লিবিয়ার প্রতিনিধি পরিষদের এ সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে ইসরাইল। অন্যদিকে, চুক্তিটিকে স্বাগত জানিয়েছে তুরস্ক। গ্রিস, সাইপ্রাস ও মিসরও এর বিরোধিতা করেছে।
তুরস্ক-পাকিস্তান-কাতার ও ইন্দোনেশিয়ার মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই
প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো এবং সামরিক সক্ষমতা শক্তিশালী করতে চুক্তি সই করেছে তুরস্ক, পাকিস্তান, কাতার ও ইন্দোনেশিয়া। দেশগুলোর মধ্যে সামরিক মহড়া, প্রশিক্ষণ এবং প্রতিরক্ষা শিল্পের উন্নয়নে যৌথ সহযোগিতার পথ আরও সুগম করাই এ চুক্তির লক্ষ্য।
















