মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদকে টেনেহিঁচড়ে মাটিতে গড়াগড়ি খাইয়ে শেষ পর্যন্ত চ্যাংদোলা করে আদালতে ওঠালো পুলিশ।
প্রেসিডেন্ট থাকাকালে এক বিচারপতিকে গ্রেফতারের আদেশ দিয়ে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সোমবার তাকে আদালতে ওঠাতে এ কাণ্ড ঘটে। সন্ত্রাসে উস্কানি দেওয়ার অভিযোগে দায়ের করা একটি মামলায় রোববার নাশিদকে গ্রেফতার করা হয়।
নাশিদ অভিযোগ করেছেন, আদালতে তোলার সময় সাংবাদিকরা তার সঙ্গে আলাপ করতে চাইলে পুলিশ বাধা দেয়। এর প্রতিবাদ করলে তাকে নিয়ে টানাহেঁচড়া করেন পুলিশ সদস্যরা। এক পর্যায়ে নাশিদ মাটিতে লুটিয়ে পড়েন এবং বেশ কয়েকবার গড়াগড়ি খান। শেষ দিকে কয়েকজন পুলিশ সদস্য তার হাত-পা ধরে চ্যাংদোলা করে তাকে আদালতের এজলাসে নিয়ে যান।
জেআইচ্যাংদোলা করে কোর্টে নেয়া হলো সাবেক প্রেসিডেন্টকে মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদকে টেনেহিঁচড়ে মাটিতে গড়াগড়ি খাইয়ে শেষ পর্যন্ত চ্যাংদোলা করে আদালতে ওঠালো পুলিশ। প্রেসিডেন্ট থাকাকালে এক বিচারপতিকে গ্রেফতারের আদেশ দিয়ে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সোমবার তাকে আদালতে ওঠাতে এ কাণ্ড ঘটে। সন্ত্রাসে উস্কানি দেওয়ার অভিযোগে দায়ের করা একটি মামলায় রোববার নাশিদকে গ্রেফতার করা হয়। নাশিদ অভিযোগ করেছেন, আদালতে তোলার সময় সাংবাদিকরা তার সঙ্গে আলাপ করতে চাইলে পুলিশ বাধা দেয়। এর প্রতিবাদ করলে তাকে নিয়ে টানাহেঁচড়া করেন পুলিশ সদস্যরা। এক পর্যায়ে নাশিদ মাটিতে লুটিয়ে পড়েন এবং বেশ কয়েকবার গড়াগড়ি খান। শেষ দিকে কয়েকজন পুলিশ সদস্য তার হাত-পা ধরে চ্যাংদোলা করে তাকে আদালতের এজলাসে নিয়ে যান।
জেআই





