বাগদাদে ৬টি গাড়ি বোমা হামলায় বৃহস্পতিবার অন্তত ৫ জন নিহত হয়েছে। শিয়া এলাকাগুলোকে লক্ষ্য করেই অধিকাংশ হামলা চালায়।
নিরাপত্তা ও চিকিৎসা কর্মকর্তারা জানান, ইরাকের রাজধানী বাগদাদের বিভিন্ন স্থানে দুপুরের দিকে এক ঘন্টা পরপর বিস্ফোরণগুলো ঘটে। এতে আরো বেশ কয়েকজন আহত হয়েছে।
ইরাকের শিয়া এলাকায় চারটি গাড়ি বোমা হামলা চালানো হয়। অন্য দুটি হামলা চালানো হয় বাগদাদের মধ্যাঞ্চলীয় বাণিজ্যিক এলাকা কারাদায়। বাজার এলাকা লক্ষ্য করে তিনটি হামলা চালানো হয়।
ইরাকের রাজধানীর বিভিন্ন স্থানে সহিংস ঘটনায় ৩৩ জনের প্রাণহানির ঘটনার এক দিন পর সর্বশেষ এ গাড়ি বোমা হামলার ঘটনা ঘটল।
আগের দিনের ঘটনায় গ্রিন জোনের কাছেও ধারাবাহিক হামলা চালানো হয়। এতে ২৫ জন নিহত হয়। গ্রিন জোনে ইরাকের পার্লামেন্ট, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং মার্কিন ও ব্রিটিশ দূতাবাস অবস্থিত।
তাৎক্ষণিকভাবে কোন গোষ্ঠী বা সংগঠন সর্বশেষ হামলার দায়িত্ব স্বীকার করেনি। তবে শক্তিশালী জঙ্গি সংগঠন ইসলামি স্টেট অব ইরাক অ্যান্ড দ্য লেভান্টসহ সুন্নি চরমপন্থী সংগঠনগুলো আগেও শিয়া অধ্যুষিত এলাকায় হামলা চালায়।
ঢাকা, ৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)// টিআই
আন্তর্জাতিক
বাগদাদে ৬ গাড়ি বোমা হামলায় নিহত ৫
বাগদাদে ৬টি গাড়ি বোমা হামলায় বৃহস্পতিবার অন্তত ৫ জন নিহত হয়েছে। শিয়া এলাকাগুলোকে লক্ষ্য করেই অধিকাংশ হামলা চালায়।





