চীনের উহান শহর থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। একইসঙ্গে মৃত্যুর সংখ্যাও বাড়ছে। এখন পর্যন্ত বিশ্বের ১৯৭টি দেশ ও অঞ্চলে প্রাণঘাতী এই ভাইরাসটি ছড়িয়ে পড়েছে।
করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ইতালিতে। তারপরেই রয়েছে চীন। আর ইতালি এবং চীনের পরেই এখন সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রে।
করোনাভাইরাসে এখন পর্যন্ত বিভিন্ন দেশে সবচেয়ে আক্রান্তের সংখ্যায় তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। সেখানে নতুন করে ৩৫ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। ফলে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৫৪ হাজার ৯১৬।
আর দেশটিতে নতুন করে মারা গেছে চারজন। ফলে এখন পর্যন্ত মোট প্রাণ হারিয়েছে ৭৮৪ জন। এছাড়া যুক্তরাষ্ট্রে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৭৯ জন।
বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৮ হাজার ৮৯১ জন। এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ২২ হাজার ৬১৩। এছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৮ হাজার ৮৭৯ জন।
সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্ক করে বলেছে, ইউরোপের পর প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের বিস্তারের নতুন কেন্দ্র হয়ে উঠতে পারে যুক্তরাষ্ট্র। সংস্থাটি আরও বলছে, সেখানে নতুন আক্রান্তের সংখ্যা দ্রুতগতিতে বাড়ছে।
এমবি





