মালয়েশিয়ায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আসন্ন সফরের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। হিজবুত তাহরির নামের একটি আন্তর্জাতিক সংস্থার আহ্বানে রাজধানী কুয়ালালামপুরের মার্কিন দূতাবাসের সামনে শুক্রবার এ বিক্ষোভ হয়।
আগামী ২৬ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত দক্ষিণ-পূর্ব এশিয়ার এ দেশটিতে ওবামার সফর করার যে কথা রয়েছে তার আগে এ বিক্ষোভ হলো। গত প্রায় অর্ধ শতাব্দির মধ্যে এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট মালয়েশিয়া সফরে যাচ্ছেন।
বিক্ষোভকারীদের হাতের প্ল্যাকার্ড ও ব্যানারগুলোতে লেখা ছিল, ‘শয়তানের অক্ষশক্তি আমেরিকা’, ‘বিশ্বের এক নম্বরের সন্ত্রাসী ওবামাকে প্রত্যাখ্যান করো’। এ ছাড়া, ‘নবীজির দুশমন ওবামা’ এবং ‘আল্লাহু আকবর’ বলেও শ্লোগান দেন বিক্ষোভকারীরা। আফগানিস্তান ও ইরাকসহ বিশ্বে মুসলিম বিরোধী গণহত্যার নায়ক ওবামা বলেও অভিযোগ করেছেন তারা।
মালয়েশিয়া সাম্প্রতিক কয়েক দশকে মার্কিন নীতির সমালোচনায় সোচ্চার ছিল। বিশেষ করে দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ আমেরিকারে একজন কট্টর সমালোচক। তিনি ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত টানা ২২ বছর মালয়েশিয়া শাসন করেছেন। সূত্র: আইআরআইবি
[b]ঢাকা, ১৯ এপ্রিল (টাইমনিউজবিডি) //এমএ[/b]
ওবামার সফরের প্রতিবাদে মালয়েশিয়ায় বিক্ষোভ
মালয়েশিয়ায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আসন্ন সফরের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। হিজবুত তাহরির নামের একটি আন্তর্জাতিক সংস্থার আহ্বানে রাজধানী কুয়ালালামপুরের মার্কিন দূতাবাসের সামনে শুক্রবার এ বিক্ষোভ হয়।
মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর
মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুক কর্মীদের মেডিকেল পরীক্ষা আগামী ৩১ অক্টোবর ২০২৬ থেকে অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোতে শুরু হবে। এর আগে কোনো মেডিকেল পরীক্ষা করা বা করানো যাবে না। অনুমোদিত মেডিকেল সেন্টারের তালিকা খুব শিগগির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
কালো তালিকাভুক্ত করে বাংলাদেশিসহ ১৫৭ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া
অবৈধ অভিবাসনবিরোধী অভিযান জোরদার ও বহিষ্কার কার্যক্রমের অংশ হিসেবে ১৫৭ জন অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। দেশটিতে পুনরায় প্রবেশ ঠেকাতে ফেরত পাঠানো এসব ব্যক্তিকে কালো তালিকাভুক্ত করা হয়েছে।
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা
দীর্ঘ আলোচনা ও কূটনৈতিক প্রচেষ্টার পর বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে সরকার। একই সঙ্গে বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে ১০ হাজার কর্মীকে সম্পূর্ণ বিনা খরচে (জিরো কস্ট) মালয়েশিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মালয়েশিয়ায় বিশ্ব কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ হীরা
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৬-এ প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ ইহতেশামুল হক হীরা। তিনি আরটিভির ‘আলোকিত কুরআন ২০২৬’-এর চ্যাম্পিয়ন।
মালয়েশিয়া থেকে মিয়ানমারে ফেরত পাঠানো হলো দেড় হাজার নাগরিক
মালয়েশিয়া থেকে প্রায় দেড় হাজার মিয়ানমারের নাগরিককে যুদ্ধ ও সংঘাতকবলিত নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। তবে এই প্রত্যাবাসন প্রক্রিয়ায় ফেরত যাওয়া ব্যক্তিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন মানবাধিকার ও অধিকার সংগঠন।
















