সিরিয়ায় হামলা চালানোর জন্য জঙ্গিদের প্রশিক্ষণ ও দিক নির্দেশনা দিচ্ছে যুক্তরাষ্ট্র বলে দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। শনিবার মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই অভিযোগ করা হয়।
সম্প্রতি সিরিয়ার পালমিরা শহর থেকে আটক দুই জঙ্গির মধ্যে একজনের স্বীকারোক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্রের প্রতি এই অভিযোগ আনে রাশিয়া।
বিবৃতিতে বলা হয়, জঙ্গিদের আল তানফ নামক একটি ঘাঁটি থেকে এসব প্রশিক্ষণ, অস্ত্রসহ হামলার যাবতীয় সরঞ্জামাদি সরবরাহ করা হতো।
বিবৃতিতে আরও বলা হয়, পালমিরা থেকে ৩৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে সিরিয়ান সৈন্য এবং আল-তানফ’র এই বিধ্বংসী জঙ্গি দলের মধ্যে একটি বন্দুকযুদ্ধ হয়। যেখানে বন্দুকযুদ্ধে দুই জঙ্গি মারা যান এবং দুইজন আটক হন। আটককৃতদের এখনও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সেখানে একজন জঙ্গি স্বীকার করেছেন যে তাদের প্রশিক্ষণ দেয়ায় জড়িত যুক্তরাষ্ট্রের প্রশিক্ষকরা। এছাড়া যুক্তরাষ্ট্রের ঘাঁটি থেকে তাদের কাছে অস্ত্র ও গুলি সরবরাহ করা হতো।
আরও জানায়, তাদের উদ্দেশ্য ছিল পালমিরার বাসিন্দাদের ওপর সিরিজ হামলা চালানো এবং এক সপ্তাহের মধ্যে শহরটির নিয়ন্ত্রণে নেয়া।
উল্লেখ্য, এর আগেও কয়েকবার তথ্য প্রমাণের ভিক্তিতে যুক্তরাষ্ট্রে প্রতি এই অভিযোগ করে রাশিয়া।
জেড





