সিরিয়ার পূর্বাঞ্চলের দিইর ইজ্জর প্রদেশের বেশ কয়েকটি শহরে চলতে থাকা ভয়াবহ সংঘর্ষের কারণে প্রায় ৬০ হাজার লোক অন্যত্র পালিয়ে গেছে।
মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস সম্প্রতি জানায়, আল কায়েদার সহযোগী সংগঠন আল নুসরা ফ্রন্ট ও ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্য লিভেন্ট (আইএসআইএল)’র মধ্যে চার দিন ধরে সংঘর্ষ চলছে। আল কায়েদা প্রধান আইমান আল-জাওয়াহিরির যুদ্ধ বন্ধের আহবান উপেক্ষা করে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত রয়েছে।
মানবাধিকার সংগঠন জানায়, বুসাইরা শহরে প্রায় ৩৫ হাজার, আবরিহা শহরে প্রায় ১২ হাজার এবং আল জির শহরে প্রায় ১৫ হাজার লোক বসবাস করে। তবে চারদিনের যুদ্ধে এসব শহর থেকে প্রায় সবাই পালিয়ে গেছে।
বুসাইরা শহরের বেশ কয়েকটি বাড়ি-ঘরে আল নুসরা ফ্রন্ট আগুন দিয়েছে। পক্ষান্তরে আবরিহা শহরে একই কাজ করেছে আইএসআইএল।
চলতি সংঘর্ষে এখন পর্যন্ত ৬২ জন যোদ্ধা নিহত হয়েছে। সূত্র: এএফপি।
[b]ঢাকা, ৪ মে(টাইমনিউজবিডি) // টিআই।[/b]