প্রেসিডেন্টের নামে নাম রাখা যাবে না এমনই আইন করা হয়েছে উত্তর কোরিয়ায়।

প্রেসিডেন্ট কিম জং-উনের নামের শেষাংশ ব্যবহার করে দেশটির শিশুদের নাম রাখার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ ছাড়া, এরই মধ্যে যারা শিশুদের নাম জং-উন রেখেছেন তাদের নাম পরিবর্তন করতে হবে বলেও নির্দেশ দেয়া হয়েছে।

এ নিষেধাজ্ঞা দেশটিতে ২০১১ সালে জারি করা হয়েছে এবং সম্প্রতি এর একটি অনুলিপি দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা কেবিএস’র হস্তগত হয়েছে।

একই রকম নিষেধাজ্ঞার কারণে দেশটিতে জং-উনের বাবা কিম জং-ইল এবং তার দাদা কিম ইল-সুংয়ের নামেও সন্তানদের নাম রাখা যাবে না। বাবার মৃত্যুর পর ২০১১ সালে উত্তর কোরিয়ার নেতৃত্ব গ্রহণ করেন কিম জং-উন।

ইআর