সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মে দিবস উপলক্ষ্যে তুরস্কের রাজধানী ইস্তানবুলের তাকসিম স্কয়ারে কয়েক হাজার মানুষ সরকারবিরোধী বিক্ষোভে অংশ নিয়েছে৷ এরপর পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়। এঘটনায় ৭ জন আহত ও ৫ জন আটক হয়েছে।
বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ও টিয়ার সেল ব্যবহার করেছে পুলিশ।
[img]http://www.timenewsbd.com/contents/public/201405/1398947939.jpg[/img]
বৃহস্পতিবার সকাল থেকেই তাকসিম স্কয়ারে কড়া নিরাপত্তা ছিল। যান চলাচল ছিল বন্ধ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে প্রস্তুত রাখা হয় জলকামান।
দেশটির স্থানীয় গণমাধ্যমগুলো বলেছিল, ১ মে উপলক্ষ্যে ৪০ হাজার পুলিশ মোতায়েন করতে পারে সরকার।
মে দিবসের আগে প্রধানমন্ত্রী রিসেপ তায়েপ এরদোগান হুশিয়ারি উচ্চারণ করে বলেন, সরাকার-বিরোধী বিক্ষোভ করারা উদ্দেশ্যে তাকসিম স্কয়ারে জড়ো হওয়ার 'ইচ্ছা ত্যাগ করা উচিত'।
উল্লেখ্য,তিন দশক ধরে একটানা তাকসিম স্কয়ারে শ্রমিকদের সভা-সমাবেশ নিষিদ্ধ ছিল, ২০১০ সালে তা উঠিয়ে নেয়া হলেও গত বছর আবার জারি করা হয়৷ সূত্র: বিবিসি।
[b]ঢাকা, ১ মে(টাইমনিউজবিডি) // টিআই
[/b]
আন্তর্জাতিক
তুরস্কে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মে দিবস উপলক্ষ্যে তুরস্কের রাজধানী ইস্তানবুলের তাকসিম স্কয়ারে কয়েক হাজার মানুষ সরকারবিরোধী বিক্ষোভে অংশ নিয়েছে৷





