মার্কিন যুক্তরাষ্ট্রের রণতরী ডোবাতে প্রস্তুত বলে হুমকি দিয়েছে উ. কোরিয়া। রবিবার পশ্চিম প্রশান্ত মহাসাগরে যৌথ মহড়ায় জাপানের নৌবাহিনীর দুটি জাহাজ যোগ দেয়ার পরে এই হুমকি দিল।
উ. কোরিয়ার পারমাণবিক কর্মসূচীর কারণে সম্প্রতি সৃষ্ট অস্থিরতার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিমানবাহী রণতরী কার্ল ভিনসনকে কোরীয় উপদ্বীপে পাঠানোর নির্দেশ দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এখনো জানায়নি এই স্ট্রাইক গ্রুপটি বর্তমানে কোথায় আছে। শনিবার মার্কিন প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছেন, কয়েক দিনের মধ্যেই এটি উ কোরিয়া পৌঁছাবে।
কিন্তু তারপরেও উ. কোরিয়া তার বেপরোয়া আচরণ অব্যাহত রেখেছে। উ. কোরিয়ার ক্ষমতাসীন ওয়াকার্স পার্টির সংবাদপত্র রডং সিনমুনের এক মন্তব্য প্রতিবেদনে বলা হয়, আমাদের বিপ্লবী সেনাবাহিনী মার্কিন পারমাণবিক শক্তিধর বিমানবাহী রণতরীকে একটি মাত্র আঘাতে বিধ্বস্ত করতে সক্ষম। বিমানবাহী রণতরীটিকে ‘স্থূল পশু’ বলে অভিহিত করে বলা হয়, এটি ডুবিয়ে দেয়া হলে আমাদের সামরিক সামর্থ্যের প্রকৃত উদাহরণ স্থাপন করা হবে।
সুত্র: বিবিসি।
এমই





