মিশরের সেনা প্রধান আব্দেল ফাত্তাহ আল-সিসি দেশটির সামরিক বাহিনীর সর্বোচ্চ পদ ফিল্ড মার্শাল পদে উন্নীত হয়েছেন।মিশরের প্রেসিডেন্টের দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। অন্তবর্তী প্রেসিডেন্ট আদলি মানসুর এক ডিক্রির মাধ্যমে এ পদোন্নতি দেন। মিশরের প্রেসিডেন্ট নির্বাচনের আগেই এ পদোন্নতি দেয়া হলো।
প্রতিরক্ষামন্ত্রী ও সেনা প্রধান আব্দেল ফাত্তাহ আল সিসি আসন্ন নির্বাচনে প্রার্থী হবেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। মিশরে প্রেসিডেন্ট নির্বাচন নির্ধারিত সময়ের চেয়ে এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সেনা সমর্থিত অন্তর্বর্তী সরকার। এর ফলে প্রেসিডেন্ট নির্বাচন এখন পার্লামেন্ট নির্বাচনের আগে অনুষ্ঠিত হবে।
আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের সমর্থন নিয়ে জেনারেল সিসি ২০১৩ সালের ৩ জুলাই নির্বাচিত প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করেন।  সূত্র : আইআরআইবি।
[b]ঢাকা, ২৭ জানুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]