ইউক্রেনের বিদ্রোহী কবলিত পূর্বাঞ্চলে গত ২৪ ঘণ্টায় সংঘর্ষে অন্তত ৩৪ জন নিহত হয়েছে। নিহতদের সবাই বেসামরিক নাগরিক বলে জানা গেছে।

পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলে সরকারি বাহিনী ও রুশপন্থী বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে বেসামরিক নাগরিক নিহতের এ ঘটনা ঘটে।

আঞ্চলিক প্রশাসনের এক বিবৃতিতে বলা হয়েছে, দোনেৎস্ক অঞ্চলে গত ২৪ ঘণ্টা ধরে সরকারি বাহিনী ও রুশপন্থী বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এতে ৩৪ বেসামরিক নাগরিক নিহত ও ২৯ জন আহত হয়েছে।

ঢাকা, ২০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএমএ