অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী পিটার ডুটন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
শুক্রবার (১৩ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী পিটার ডুটন জানান, সকালে ঘুম থেকে উঠে জ্বর অনুভব করেন তিনি। এ সময় গলা ব্যথাও ছিল। এরপরই চিকৎসকের সঙ্গে যোগাযোগ করেন। তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন।
চীনের উহান শহর থেকে গত ডিসেম্বরে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছেই। আর প্রতিদিনই নতুন নতুন দেশে ছড়িয়ে পড়ছে এই ভাইরাসটি। এ পর্যন্ত অন্তত ১২৫টি দেশে এই করোনাভাইরাসের সংক্রমণ ঘটেছে।
করোনাভাইরাসে অস্ট্রেলিয়ায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪০ জনে।
সর্বশেষ পাওয়া তথ্যানুযায়ী, সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩২ হাজার ৫৬৭ জন; মৃত্যু হয়েছে ৪ হাজার ৯৪৭ জনের।
এমবি





