সরকারি দমন অভিযান সত্ত্বেও বাহরাইনের রাজধানী মানায় রাজতন্ত্র বিরোধী বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। দেশটির প্রধান রাজনৈতিক দল আল-ওয়েফাকের ডাকে শনিবার এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বাহরাইনে রাজতন্ত্র বিরোধী গণআন্দোলন শুরু হওয়ার তৃতীয় বার্ষিকীর একদিন পর অনুষ্ঠিত এ বিক্ষোভে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেছে।
শনিবার মানামায় এ বিক্ষোভ হলেও দিনের শুরুতে জাদ হাফস, দিরাজ ও আন-নাবিহ’সহ বেশ কিছু শহরে বিক্ষোভকারীদের ওপর পুলিশ টিয়ারগ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ ছাড়া, শুক্রবার বাহরাইনের নিরাপত্তা বাহিনীর হামলায় বহু বিক্ষোভকারী আহত হয় এবং পুলিশ কয়েক ডজন বিক্ষোভকারীকে ধরে নিয়ে যায়।
এর আগে গত ১৩ ফেব্রুয়ারি ‘দাঙ্গা ও নাশকতা’ চালানোর অপরাধে রাজধানী মানামা ও এর আশপাশের এলাকা থেকে অন্তত ৩০ জন বিক্ষোভকারীকে আটক করে নিরাপত্তা বাহিনী।
জাতিসংঘ মহাসচিব বান কি মুন গত শুক্রবার বাহরাইন সরকারের প্রতি শান্তিপূর্ণ বিক্ষোভ দমনের ক্ষেত্রে মানবাধিকার সংক্রান্ত আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন।
২০১১ সালের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে বাহরাইনে রাজতন্ত্র বিরোধী গণজাগরণ শুরু হয়। গোড়ার দিকে বিক্ষোভকারীদের দাবি ছিল দেশটিতে ব্যাপক রাজনৈতিক সংস্কার এবং সাংবিধানিক রাজতন্ত্র। কিন্তু ধীরে ধীরে সে দাবি আলে-খলিফা সরকারের পতনের দাবিতে পরিণত হয়। কিন্তু সরকার কঠোর হাতে এ গণজাগরণ দমন করে। ২০১১ সালেরই মার্চ মাসে বাহরাইনের বিক্ষোভ দমনে দেশটিতে সেনা পাঠায় সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত।
[b]ঢাকা, ১৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডিডটকম) // ইএইচ[/b]
বাহরাইনে সরকার বিরোধী বিশাল বিক্ষোভ
সরকারি দমন অভিযান সত্ত্বেও বাহরাইনের রাজধানী মানায় রাজতন্ত্র বিরোধী বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। দেশটির প্রধান রাজনৈতিক দল আল-ওয়েফাকের ডাকে শনিবার এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বাহরাইনে রাজতন্ত্র বিরোধী গণআন্দোলন শুরু হওয়ার তৃতীয় বার্ষিকীর একদিন পর অনুষ্ঠিত এ বিক্ষোভে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ শ্রমিকদের বিক্ষোভে কিছু শিল্পমালিক,সাবেক এমপি-মন্ত্রীরাও জড়িত
পোশাকশ্রমিকদের চলমান বিক্ষোভকে ঘিরে অস্থিরতা তৈরির অভিযোগ উঠেছে কয়েকজন শিল্পমালিকের বিরুদ্ধে। তাদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা রয়েছেন। এ ছাড়া সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রীরাও এতে জড়িত বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর গাজীপুরে ফের শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ
নুন্যতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে চতুর্থ দিনেও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। এ সময় তারা অর্ধশতাধিক যানবাহন ও দোকানপাট ভাঙচুর করেন। পরিস্থিত নিয়ন্ত্রণে পুলিশ এবং স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা শ্রমিকদের ধাওয়া দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
শ্রমিক বিক্ষোভে সাভার-আশুলিয়ার ১৭৭ পোশাক কারখানায় ছুটি
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে শ্রমিক অসন্তোষের মুখে সাভার ও আশুলিয়ার অন্তত ১৭৭টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। রোববার (১ নভেম্বর) সকাল থেকে বিভিন্ন কারখানায় শ্রমিকেরা কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে কয়েকটি স্থানে সড়কে অবস্থান নেন তাঁরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।
শ্রমিক বিক্ষোভে গাজীপুর-সাভারের ৮০ কারখানায় ছুটি ঘোষণা
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করাসহ কয়েকটি দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভের মুখে গাজীপুর ও সাভারের অন্তত ৮০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
পোশাকশ্রমিকদের বিক্ষোভে বন্ধ মেট্রোরেলের ৫ স্টেশন
ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় মেট্রোরেলের পাঁচটি স্টেশন বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। রোববার (১ নভেম্বর) দুপুরে মিরপুর-১০ এলাকায় সংঘর্ষের পর মিরপুর-১০, মিরপুর-১১, পল্লবী, শেওড়াপাড়া ও কাজীপাড়া স্টেশনের কার্যক্রম বন্ধ করা হয়।















