সিরিয়ায় এক মাস আগে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলা শুরু হওয়ার পর ৫৫৩ জন নিহত হয়েছে। এদের অধিকাংশই ইসলামিক স্টেট (আইএস) জিহাদি।
বৃহস্পতিবার এক পর্যবেক্ষক সংস্থা একথা জানিয়েছে। খবর এএফপি’র।
ব্রিটেন ভিত্তিক পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, এক মাস আগে শুরু হওয়া এ বিমান হামলায় ৪৬৪ আইএস যোদ্ধা, আল-কায়েদা সংশ্লিষ্ট সশস্ত্র সংগঠন আল-নুসরা ফ্রন্টের ৫৭ যোদ্ধা ও ৩২ বেসামরিক লোক প্রাণ হারিয়েছে।
এসএমএ





