নেপালে ভারীবর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাাঁড়িয়েছে ৪৯। আরও অনেক মানুষ নিখোঁজ থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
নেপালের পাশাপাশি প্রতিবেশী দেশ ভারতে বন্যায় ও ভূমি ধসে এ পর্যন্ত প্রায় ৪৫ জন নিহত হয়েছে।
উদ্ধার কর্মীরা উদ্ধার তৎপরতা অব্যাহত রাখলেও নতুন করে নেপালে যোগ হয়েছে হাতি। অর্থ্যাৎ হাতি দিয়ে অনেকে নিরাপদ স্থানে পৌছার চেষ্টা করছেন।
নেপালের দক্ষিণাঞ্চলের সমতল ভূমিতে এ পর্যন্ত সৃষ্ট এই বন্যায় ৫ হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
৩০ জন মানুষ বন্যা ও ভূমিধসে মারা গেছে। সেনাবাহিনী ও পুলিশ উদ্ধার অভিযান পরিচালনা করছে, প্রায় ৩৪ হাজার বাড়ি ডুবে গেছে।
জেড





