যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ‘স্কাই লাইফ-৪’ নামে একটি হেলিকপ্টার নিখোঁজ হয়েছে। ক্যালিফোর্নিয়ার কার্ন কাউন্টি ফায়ার ডিপার্টমেন্ট থেকে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ সময় শুক্রবার হেলিকপ্টারটি নিখোঁজ হয়।
খবরে বলা হয়েছে, হেলিকপ্টারটি ফ্রেসনো থেকে স্যান জোয়াহুইন কমিউনিটি হাসপাতালে যাওয়ার সময় শেরউড অ্যাভিনিউ ও হাইওয়ে-৬৫ এর মধ্যেবর্তী কোনো স্থান থেকে নিখোঁজ হয়েছে।
কার্ন কাউন্টি ফায়ার ডিপার্টমেন্ট জানায়, হেলিকপ্টারটি উড্ডয়নের দশ মিনিটের মধ্যে গন্তব্যে পৌঁছানোর কথা থাকলেও ৩০ মিনিট পরও তা সেখানে পৌঁছায়নি। অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা শুরু হয়েছে।
তবে হেলিকপ্টারটিতে কতোজন আরোহী ছিলেন, সে ব্যাপারে কিছু জানানো হয়নি।
এমএম





