ইসরায়েলী সেনাদের সঙ্গে সংঘর্ষে ফিলিস্তিনী এক মন্ত্রী নিহত হয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রত্যক্ষদর্শী এক আলোকচিত্রী বলেছেন, অধিকৃত পশ্চিম তীরে এক সংঘর্ষের সময় মন্ত্রী জিয়াদ আবু আইনকে আঘাত করে ইসরায়েলী সেনারা।

পশ্চিমতীরের তারমুসিয়া গ্রামে বুধবার এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে আবু আইনকে এ্যাম্বুলেন্সযোগে দ্রুত হাসপাতালে নেওয়া হচ্ছিল।

কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই ফিলিস্তিনী শহর রামালাল্লায় মারা যান মন্ত্রী। হাসপাতালের চিকিৎসকরা তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।

ইসরায়েলী বসতি স্থাপন নীতির ঘোর বিরোধী নেতা ছিলেন ফিলিস্তিনী মন্ত্রী আবু আইন।

জেআই